1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা পিতার বুকভরা মায়ার অপেক্ষা, আর দুই ভাইয়ের অশ্রুসজল আকুতি: “আমাদের বাবাকে ফিরিয়ে দিন” কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পানির প্ল্যান্ট ইজারা দেওয়ার বিজ্ঞপ্তি 

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৩৭ অপরাহ্ণ, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৪৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কালিগঞ্জ:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সুপেয় পানির প্ল্যান্টটি শর্তসাপেক্ষে চুক্তিভিত্তিক ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২০ এপ্রিল) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলী, কর্মচারী এবং ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও সর্বসাধারণের অবগতির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগ্রহী ব্যক্তিদের আগামী ২৭ এপ্রিল, ২০২৬ তারিখ সোমবারের মধ্যে বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষক বরাবর সরাসরি লিখিত আবেদন জমা দিতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে এবং পানির প্ল্যান্টটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যেই এই ইজারা প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, বিজ্ঞপ্তিটির অনুলিপি বিদ্যালয়ের নোটিশ বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে এবং এতে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের একাধিক সদস্যের স্বাক্ষর রয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস?

শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পানির প্ল্যান্ট ইজারা দেওয়ার বিজ্ঞপ্তি 

আপডেট সময় : ১১:০৯:৩৭ অপরাহ্ণ, সোমবার, ২০ এপ্রিল ২০২৬