1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরার কালিগঞ্জে কালিন্দী নদীতে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর জেলে পিয়ার আলী গাজীর মরদেহ ইছাম‌তি নদী থে‌কে উদ্ধার, সকালে জানাজা সম্পন্ন সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর সংলগ্ন কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে পিয়ার আলী গাজীর মরদেহ উদ্ধার করা হয়েছে অবশেষে কালিগঞ্জের বসন্তপুর কালিন্দী নদীতে নিখোঁজ জেলে পিয়ার আলী গাজীর লাশ উদ্ধার সাতক্ষীরার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি: খোয়া গেছে মূল্যবান নথিপত্র ও মালামাল সাতক্ষীরার কালিগঞ্জে কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বৃদ্ধ জেলের ৩৬ ঘণ্টা পরও সন্ধান মেলেনি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : বাজারে আতঙ্কের চোরাবালি ও আমাদের নীরব নিঃশেষ হয়ে যাওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়বিদের সেরা পুরস্কার অর্জনকারী জাকির হোসেনকে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিলেন কালিগঞ্জের ইউএনও মিলন সাহা কালিগঞ্জর রতনপুর ইউনিয়নকে দুর্নীতি ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের কালিগঞ্জ বাসটার্মিনাল এলাকায় গাঁজা সেবনের প্রস্তুতিকালে হাবিবুল্লাহ সরদার সহ আটক ৭, উদ্ধার মাদক সেবনের সরঞ্জাম

ফাইনালে লাহোরকে শিরোপা জেতালেন রাজা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২২:৫০ অপরাহ্ণ, সোমবার, ২৬ মে ২০২৫
  • ১৮০০ বার পড়া হয়েছে

ঢাকা, ২৬ মে, ২০২৫ (বাসস) : গত ২৪ মে নটিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ শেষ করেই লাহোরের উদ্দেশ্যে রওনা দেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। লক্ষ্য- ২৫ মে সন্ধ্যায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের ফাইনালে লাহোর কালান্দার্সের হয়ে অংশ নেওয়া।

বার্মিংহাম-দুবাই-আবুধাবি হয়ে পিএসএলের ফাইনালের টস হবার মাত্র ১০ মিনিট আগে দলের সাথে যোগ দেন রাজা। এত রোমাঞ্চের পর মাঠে নেমে লাহোরকে শিরোপা এনে দেন রাজাই। কুয়েটা গ্লাডিয়েটর্সকে ৬ উইকেটে হারায় লাহোর কালান্দার্স। রাজার ব্যাট থেকে আসে লাহোরের জয়সূচক রান। বল হাতে ১ উইকেট নেয়ার পাশাপাশি মাত্র ৭ বলে ২২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রাজা।

নটিংহ্যামে ইংল্যান্ড-জিম্বাবুয়ের মধ্যকার চারদিনের টেস্ট ম্যাচ শুরু হয় ২২ মে। যা শেষ হবার কথা ছিল ২৫ মে। দ্বিতীয় দিন শেষে ইনিংস হারের শঙ্কায় পড়ে জিম্বাবুয়ে। ২৪ মে টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ইনিংস ও ৪৫ রানে হার বরণ করে নেয় জিম্বাবুয়ে।

টেস্ট শেষ করেই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেন রাজা। বার্মিংহাম বিমানবন্দর থেকে ইকোনমি টিকিট নিয়ে দুবাইয়ের ফ্লাইট ধরেন তিনি। দুবাইয়ে নেমে গাড়িতে আবুধাবি যান রাজা। কারণ আবুধাবি থেকে পিএসএলের ভেন্যু পাকিস্তানের লাহোরের বিমান আগেভাগেই পাওয়া যাবে।

লাহোরের বিমানবন্দরে নেমেই গাদ্দাফি স্টেডিয়ামের উদ্দেশ্যে গাড়িতে রওনা দেন রাজা। ফাইনালে টস হবার ১০ মিনিট আগে দলের সাথে যোগ দেন তিনি। টস করার সময় রাজার একাদশে থাকা নিশ্চিত করেন লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। এরপর লাহোরের শিরোপা জয়ের বড় অবদান রাখেন রাজা। পঞ্চম উইকেটে কুশল পেরেরার সাথে রাজার ১৯ বলে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে কুয়েটা গ্লাডিয়েটর্সের ছুঁড়ে দেওয়া ২০২ রানের টার্গেট স্পর্শ করে লাহোর।

ফাইনালে শেষে নিজের রোমাঞ্চকর ২৪ ঘন্টার বর্ণনা দিতে গিয়ে রাজা বলেন, ‘ডিনার করেছি বার্মিংহামে, সকালের নাশতা দুবাইয়ে, আবুধাবিতে লাঞ্চ আর পাকিস্তানের রাতের খাবার করেছি।’

পাকিস্তানের পাঞ্জাবের শিয়ালকোটে জন্ম নেওয়া রাজা আরও বলেন, ‘আমার মনে হয় পেশাদার ক্রিকেটারদের জীবন এমনই। এমন একটি জীবনের অংশ হতে পেরে সত্যিই নিজেকে ধন্য ও সৌভাগ্যবান মনে করি।’

ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ১ উইকেট ও ব্যাট হাতে ৭ রান করেন রাজা। দ্বিতীয় ইনিংস তার ব্যাট থেকে ১০টি বাউন্ডারির সহায়তায় আসে ৬০ রান।

এবারের পিএসএলের শুরু থেকেই ছিলেন রাজা। পিএসএলের মাঝ পথে টেস্ট খেলতে ইংল্যান্ড যান তিনি। টেস্ট শেষে পিএসএলের ফাইনালে অংশ নেন এই জিম্বাবুয়েন। লাহোরের হয়ে এবারের মৌসুমে ১০ ইনিংসে ২৫৪ রান ও ১০ উইকেট শিকার করেছেন রাজা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাতক্ষীরার কালিগঞ্জে কালিন্দী নদীতে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর জেলে পিয়ার আলী গাজীর মরদেহ ইছাম‌তি নদী থে‌কে উদ্ধার, সকালে জানাজা সম্পন্ন

ফাইনালে লাহোরকে শিরোপা জেতালেন রাজা

আপডেট সময় : ০৬:২২:৫০ অপরাহ্ণ, সোমবার, ২৬ মে ২০২৫