1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা: বিশ্ব তেলের বাজারে মহাপ্রলয়, খাদের কিনারে বিশ্ব অর্থনীতি! কালিগঞ্জে স্বাধীনতা দিবস ও ঈদ আনন্দ মেলা: গ্রামীণ ঐতিহ্যের মিলনমেলা আলোচনার আড়ালে মধ্যপ্রাচ্যে বিশাল সমরাস্ত্র সাজাচ্ছে যুক্তরাষ্ট্র: লক্ষ্য কি ইরানের তেল সমৃদ্ধ খার্গ দ্বীপ? সৌদি আরব ও কুয়েতে আবারও ইরানের ড্রোন হামলা; যুদ্ধের নতুন সমিকরণ দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস পদ্মায় নিমজ্জিত: উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের বিশাল ডুবুরি দল যুদ্ধের দাবদাহ ও কালিগঞ্জের জনজীবন-আর কতকাল এই নাভিশ্বাস? কালিগঞ্জে খোলা তেলের বাজারে ‘আগুন’: লিটারপ্রতি ৩০০ টাকা হাঁকাচ্ছে সিন্ডিকেট! ইরানের সাথে ‘ফলপ্রসূ’ আলোচনার দাবি ট্রাম্পের: ৫ দিনের আলটিমেটাম ও হামলা স্থগিত কালিগঞ্জে এবার ‘পেট্রোল সিন্ডিকেট’: পাম্পে পাম্পে ‘তেল নেই’ নাটক, কালোবাজারে মিলছে চড়া দামে!

কালিগঞ্জে স্বাধীনতা দিবস ও ঈদ আনন্দ মেলা: গ্রামীণ ঐতিহ্যের মিলনমেলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ :

মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে ভাগাভাগি করে নিতে সাতক্ষীরার কালিগঞ্জে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বর্ণাঢ্য গ্রামীণ মেলা ও ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার বন্দকাটি গোল ক্লাবের মাঠে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দিনটি ছিল উৎসবমুখর।

নব দিগন্ত যুব সংঘ (গোল ক্লাব)-এর আয়োজনে সকাল থেকেই মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ঐতিহ্যবাহী লাঠিখেলা, পুকুরে হাঁস ধরা প্রতিযোগিতা, মোরগ লড়াই, কবিতা আবৃত্তি ও গজল পরিবেশনা

অনুষ্ঠানে প্রধান সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সিরাজিয়া পারভেজ টুটুল। তিনি তার বক্তব্যে বলেন, “আমাদের গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মকে আমাদের শেকড়ের সাথে পরিচয় করিয়ে দিতে এবং সুস্থ বিনোদনের প্রসারে এমন আয়োজন অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ, আব্দুস সালাম, ইউপি সদস্য, লাইলী পারভীন, ইউপি সদস্যা, বিশিষ্ট ব্যবসায়ী আজিবর সরদার ও মোস্তাফিজুর খন্দকার। বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও কবি শেখ মোঃ আনছার আলী

অনুষ্ঠান চলাকালে বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ ছিল। বিশেষ করে নারী ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও মুখর করে তোলে। সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ সৃষ্টি হয় এই মিলনমেলায়।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ ঐতিহ্য রক্ষা ও সামাজিক বন্ধন দৃঢ় করতে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। দিনশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা

কালিগঞ্জে স্বাধীনতা দিবস ও ঈদ আনন্দ মেলা: গ্রামীণ ঐতিহ্যের মিলনমেলা

আপডেট সময় : ০৮:৩০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬