1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব ও কুয়েতে আবারও ইরানের ড্রোন হামলা; যুদ্ধের নতুন সমিকরণ দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস পদ্মায় নিমজ্জিত: উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের বিশাল ডুবুরি দল যুদ্ধের দাবদাহ ও কালিগঞ্জের জনজীবন-আর কতকাল এই নাভিশ্বাস? কালিগঞ্জে খোলা তেলের বাজারে ‘আগুন’: লিটারপ্রতি ৩০০ টাকা হাঁকাচ্ছে সিন্ডিকেট! ইরানের সাথে ‘ফলপ্রসূ’ আলোচনার দাবি ট্রাম্পের: ৫ দিনের আলটিমেটাম ও হামলা স্থগিত কালিগঞ্জে এবার ‘পেট্রোল সিন্ডিকেট’: পাম্পে পাম্পে ‘তেল নেই’ নাটক, কালোবাজারে মিলছে চড়া দামে! কালিগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বাজারে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৯ কালিগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭ কালিগঞ্জের সাধারণ মানুষের চোখে ইরান যুদ্ধ: বিশ্ব রাজনীতি বনাম পকেটের টান ‘ইরান আমাদের দেশের জন্য কোনো আসন্ন হুমকি ছিল না’: ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নিয়োগকৃত গোয়েন্দা কর্মকর্তার পদত্যাগ

কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৪টি দোকান, ক্ষতি প্রায় ১ কোটি টাকা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩০২ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে বাজারের একাংশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ১টি গার্মেন্টস দোকান, ২টি টেইলার্স এবং ১টি মুদি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। আগুনে দোকানগুলোর ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল, কাপড়, সেলাই মেশিন ও নিত্যপ্রয়োজনীয় পণ্য ধ্বংস হয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বিজিবির সদস্যরাও আগুন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের সর্বস্ব পুড়ে গেছে। অনেক দোকান মালিকই ঈদ ও আসন্ন মৌসুমকে সামনে রেখে নতুন মালামাল তুলেছিলেন, যা আগুনে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন কালিগ‌ঞ্জ আশাশু‌নির ধা‌নের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন, স্বতন্ত্র প্রাথী ডাঃ শ‌হিদুল আলম ও জামায়া‌তের মুফ‌তি র‌বিউল বাশার ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের আশ্বাস দেন।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরব ও কুয়েতে আবারও ইরানের ড্রোন হামলা; যুদ্ধের নতুন সমিকরণ

কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৪টি দোকান, ক্ষতি প্রায় ১ কোটি টাকা

আপডেট সময় : ০৩:৪৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬