1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জ ধলবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গাজী মিজানুর রহমান মনোনীত কালিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাজান সরদারকে পরিকল্পিতভাবে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতক্ষীরা-মুন্সিগঞ্জ মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ: বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা চলল বুলডোজার বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে বিস্ফোরণ, উপসাগরীয় দেশগুলোতে ইরানের পাল্টা হামলা কালিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ বিক্রেতা ও ক্রেতা আটক, ইউপি চেয়ারম্যানের তৎপরতায় পুলিশে সোপর্দ কালিগঞ্জের ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন: সভাপতি লুৎফর, সহ-সভাপতি লিটন কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈতৃক জমি দখলে ‘ভেকু বাহিনীর’ তাণ্ডব: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা কালিগঞ্জে বিষপানে বৃদ্ধের আত্মহত্যা কালিগঞ্জে প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করতে ছাগল উপহার কালিগঞ্জের নলতা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে

কালিগঞ্জে বিষ্ণুপুর মৎস্য ঘেরে ডাকাতি কালে ৪জন আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ১১১৪ বার পড়া হয়েছে
ফজলুল হক কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে মৎস্য ঘেরে ডাকাতি কালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১০ জুন-২৫) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে রায়হান গাজী (৩০), পানঘাট গ্রামের শান্তি সরদারের ছেলে প্রশান্ত সরদার (৪২), কোমরপুর গ্রামের শাহাদাত শেখের ছেলে আসাদুল শেখ (৩১) ও আশাশুনি উপজেলার কাঁকড়াবন গ্রামের মোস্তফা আকুঞ্জীর ছেলে জহুরুল ইসলাম (৩৬)।
স্থানীয়রা জানান, গভীর রাতে বন্দকাটি এলাকায় গোঁয়ালঘেসিয়া নদী সংলগ্ন মিজানুর খন্দকারের মৎস্যঘেরে দুর্বৃত্তরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময়ে এলাকাবাসী সংঘবদ্ধভাবে ৪ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করে। খবর পেয়ে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম ও লাইলী পারভীন ঘটনাস্থলে যেয়ে আটক ৪ জনকে পুলিশের কাছে সোপর্দ করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন “আটককৃতদের থানায় আনা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে মামলা দায়েরের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জ ধলবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গাজী মিজানুর রহমান মনোনীত

কালিগঞ্জে বিষ্ণুপুর মৎস্য ঘেরে ডাকাতি কালে ৪জন আটক

আপডেট সময় : ০৯:৪৮:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ জুন ২০২৫