1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপির ভাইরাল পোস্ট: ‘তেলাপোকারা জিতেছে, গণতন্ত্র জিতেছে’ কালিগঞ্জে রাতভর বৃষ্টিতে শ্রাবণের জলাবদ্ধতা: ডুবছে ফসল, ভেসে যাচ্ছে মাছের ঘের, দ্বিগুণ সবজির দাম রাষ্ট্রপতির পদত্যাগ: স্পিকারের কাছে ইস্তফাপত্র জমা দিলেন মো. সাহাবুদ্দিন কালিগঞ্জের ঈদগাহ মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপনের জোরালো দাবি কালিগঞ্জে মিটারের তার টান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কালিগঞ্জে বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে পাউবোর জমিতে পাল্টা পাল্টি অভিযোগ: জলাশয় ইজারার চেষ্টা কালিগঞ্জে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে জালিয়াতির অভিযোগ গাজী নজরুল ইসলাম – একাত্তরের রণাঙ্গন থেকে রাজনৈতিক অপমৃত্যু: একজন বীর মুক্তিযোদ্ধার পতন ও ট্র্যাজেডির উপাখ্যান কালিগঞ্জে ৭ মাসে হত্যা-আত্মহত্যার চিত্র-বিচিত্র ও বিচারহীনতার দেয়াল: কার ইশারায় পাল্টে যায় খুনের বয়ান?

কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল ও সম্প্রীতির মিলনমেলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:২৭ অপরাহ্ণ, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ১০৫৮ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পতাকাবাহী সংগঠন ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাবার্ষিকী ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল এক অনন্য সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) বিকেলে কালিগঞ্জ প্রেসক্লাব হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুলের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান। তিনি তার বক্তব্যে বলেন, “সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি সমাজের দর্পণ। পবিত্র রমজানের এই মাসে ইফতারের মাধ্যমে যে সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়েছে, তা কালিগঞ্জের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন শেখ রায়হান আল রাকিব, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,  সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন এবং সংস্থার উপদেষ্টা অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম। স্বাগত বক্তব্যে সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম সংগঠনের দীর্ঘ পথচলার ইতিহাস তুলে ধরেন।

বক্তারা বলেন, রাজনৈতিক ও আদর্শিক মতভেদ থাকলেও সমাজের বৃহত্তর কল্যাণে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে কালিগঞ্জ তথা দেশের উন্নয়নকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, কালিগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপির ভাইরাল পোস্ট: ‘তেলাপোকারা জিতেছে, গণতন্ত্র জিতেছে’

কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল ও সম্প্রীতির মিলনমেলা

আপডেট সময় : ০৯:০৬:২৭ অপরাহ্ণ, শনিবার, ১৪ মার্চ ২০২৬