1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কুশুলিয়ায় জামায়াত মনোনীত প্রার্থী সিরাজুল ইসলামের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালিগঞ্জের ফুলতলা মোড়ে নির্মাণকাজের মধ্যেই ফুটপাত দখল, ভোগান্তিতে পথচারীরা কালিগঞ্জে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ‘ঝর্ণা ক্লিনিক’ সিলগালা সঞ্জিব সরকার হত্যা মামলা: ৩ প্রধান আসামির জামিন নামঞ্জুর, রিমান্ড আবেদন সাতক্ষীরা কালিগঞ্জে মাদক চোরাচালান, অপরাধ চক্রের বিস্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বহুমাত্রিক কৌশলগত পর্যালোচনা আশুলিয়ায় ৪০ কারখানায় ছুটি, শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দাপ্তরিক জটিলতার অভিযোগ, তিন মাস বেতন পাননি চিকিৎসক-আইবাস++ ব্যবস্থায় বেতন প্রক্রিয়াকরণ নিয়ে প্রশ্ন, তদন্ত কমিটির গণশুনানি ২ নভেম্বর স্বামীর পাশে দাঁড়িয়ে পানিফল চাষে সংসারের হাল ধরেছেন রেখা মণ্ডল কালিগঞ্জের তুলাকিাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেটে গোবর-আবর্জনার স্তূপ ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি, প্রতিবাদ করায় শিক্ষকদের ওপর হামলার চেষ্টা যত বেশি কাজের সাথে যুক্ত থাকবো, ততই আমাদের পরিবার ও সমাজ উন্নত হবে; আমাদের যুবসমাজের পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই — ইউএনও তানিয়া আক্তার।

কুশুলিয়ায় জামায়াত মনোনীত প্রার্থী সিরাজুল ইসলামের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ এবং মথুরেশপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আজগর আলী।

মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম এলাকার সার্বিক উন্নয়ন, জনস্বার্থ, নাগরিক সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজের নানা ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করাই আমার মূল লক্ষ্য।”

তিনি আরও উল্লেখ করেন, গণমাধ্যমের সঙ্গে এ ধরনের মতবিনিময় কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; বরং জনগণের কথা শোনা, তাদের অভাব-অভিযোগ বোঝা এবং ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম।

এ সময় কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক আহম্মদ উল্লাহ বাচ্চু, ইশারাত আলীর পাশাপাশি প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় এলাকার স্থানীয় উন্নয়ন, জনস্বার্থ রক্ষা ও জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা নিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুশুলিয়ায় জামায়াত মনোনীত প্রার্থী সিরাজুল ইসলামের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

কুশুলিয়ায় জামায়াত মনোনীত প্রার্থী সিরাজুল ইসলামের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

আপডেট সময় : ০৮:৩১:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬