1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা কালিগঞ্জে মাদক চোরাচালান, অপরাধ চক্রের বিস্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বহুমাত্রিক কৌশলগত পর্যালোচনা আশুলিয়ায় ৪০ কারখানায় ছুটি, শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দাপ্তরিক জটিলতার অভিযোগ, তিন মাস বেতন পাননি চিকিৎসক-আইবাস++ ব্যবস্থায় বেতন প্রক্রিয়াকরণ নিয়ে প্রশ্ন, তদন্ত কমিটির গণশুনানি ২ নভেম্বর স্বামীর পাশে দাঁড়িয়ে পানিফল চাষে সংসারের হাল ধরেছেন রেখা মণ্ডল কালিগঞ্জের তুলাকিাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেটে গোবর-আবর্জনার স্তূপ ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি, প্রতিবাদ করায় শিক্ষকদের ওপর হামলার চেষ্টা যত বেশি কাজের সাথে যুক্ত থাকবো, ততই আমাদের পরিবার ও সমাজ উন্নত হবে; আমাদের যুবসমাজের পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই — ইউএনও তানিয়া আক্তার। কালিগঞ্জের সাতবসুর সাব্বির চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী হিসেবে, নারায়ণগঞ্জে গ্রেপ্তার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরতও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন পানিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ৫ম বার্ষিক আজিমুশান ওয়াজ মাহফিল ১৬ নভেম্বর-প্রধান বক্তা আল্লামা ক্বারি মুহাম্মদ তারেক আবেদীন ক্বাদেরী

আশুলিয়ায় ৪০ কারখানায় ছুটি, শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৭:৫৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ, কাঁদানে গ্যাস নিক্ষেপ | আটক ১২

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে নিশ্চিন্তপুর, নরসিংহপুর ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধের চেষ্টা এবং পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। শ্রমিক অসন্তোষের জেরে প্রায় ৪০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় ১২ জনকে আটক করার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে শ্রমিকেরা বিভিন্ন পোশাক কারখানায় কাজে যোগ দেন। পরে কয়েকটি কারখানায় কাজ বন্ধ রেখে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। সকাল সাড়ে ৮টার দিকে নরসিংহপুর এলাকায় হা-মীম গ্রুপের একটি কারখানার সামনে টায়ার ও প্লাস্টিকজাতীয় বস্তুতে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান তাঁরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা বিভিন্ন গলি ও সড়কে ছড়িয়ে পড়েন। পরে ইউনিক ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিকেরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে অবরোধের চেষ্টা করেন। এতে ওই এলাকার যান চলাচল ব্যাহত হয়।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক অসন্তোষের কারণে প্রায় ৪০টি কারখানা ছুটি ঘোষণা করেছে। আরও প্রায় ১০টি কারখানার শ্রমিক কাজ বন্ধ রেখে ভেতরে অবস্থান করছেন।

অন্যদিকে, বিক্ষোভ চলাকালে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে আশুলিয়া থানায় দুটি মামলা হয়েছে। সাভার মডেল থানায় আরও একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শ্রমিকদের দাবি, শুধু মজুরি বোর্ড গঠন করলেই হবে না, দ্রুত নতুন বেতনকাঠামো ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের ব্ল্যাকলিস্টিং বন্ধসহ অন্যান্য দাবিও পূরণ করতে হবে।

শ্রমিক নেতারা আন্দোলন শান্তিপূর্ণ রাখার আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, শ্রমিকদের অসন্তোষের পাশাপাশি আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগও খতিয়ে দেখা প্রয়োজন।

শ্রমিকদের দাবি ও কারখানা কর্তৃপক্ষের সিদ্ধান্তের মধ্যে সমাধান না আসায় আশুলিয়ার শিল্পাঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা কালিগঞ্জে মাদক চোরাচালান, অপরাধ চক্রের বিস্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বহুমাত্রিক কৌশলগত পর্যালোচনা

আশুলিয়ায় ৪০ কারখানায় ছুটি, শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

আপডেট সময় : ০১:৪৭:৫৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬