সময়ের পরিক্রমায় মানুষ সাফল্যের চূড়ায় পৌঁছালেও শৈশবের স্মৃতি বিজড়িত প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান আর সেই সোনালি দিনগুলো চিরকাল হৃদয়ে অমলিন থেকে যায়। তেমনই এক আবেগময় মুহূর্তের সাক্ষী হলো কালিগঞ্জের মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক স্কুল। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টায় নিজের শৈশবের স্মৃতিধন্য এই প্রিয় বিদ্যাপীঠ আকস্মিক পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাতিমা তুজ জোহরা।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ঘুরে দেখার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় স্কুল ক্যাম্পাসে পূর্বে রোপিত নারিকেল গাছগুলো পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন, মোজাহার মেমোরিয়াল হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আক্তারুজ্জামান বাপ্পী, প্রধান শিক্ষক শেখ সেলিম হোসেন ও সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।
এছাড়াও কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্চু, সদস্য জাহাঙ্গীর আলমসহ বিদ্যালয়ের শিক্ষক পলাশ কুমার সেন, আনন্দ কুমার গাইন, খান জাহাঙ্গীর আলম, মোঃ মিজানুর রহমান বিশ্বাস, গীতা রানী ঘোষ, কার্তিক চন্দ্র ঘোষ, দীপিকা ঘোষ, মোঃ রেজাউল ইসলাম, হাফেজ আসলাম হুসাইন, বিথীকা রানী ঘোষ, সঞ্জয় ঘোষ, সঞ্জয় অধিকারী, সোহাগ হোসেন, মোঃ সাইফুল ইমরান, অন্যান্য শিক্ষকমণ্ডলী এবং এলাকার সুধীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 


















