1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নিজ বিদ্যাপীঠ পরিদর্শনে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাতিমা তুজ জোহরা কালিগঞ্জে নবমীর শারদীয় উৎসবে মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শফিকুল ইসলাম বাবু কালিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণের শাড়ি বিতরণ করলেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের বিষ্ণুপুরে ৮ দুর্গামন্দিরে অনুদানের চেক বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলার একমাত্র নারী চেয়ারম্যান সাফিয়া পারভীন মাদকমুক্ত বাংলাদেশ গড়ার মিশনে সদ্য বিদায়ী প্রতিমন্ত্রী: দৃষ্টান্ত, দায়বদ্ধতা ও অসমাপ্ত লড়াই কা‌লিগ‌ঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন কালিগঞ্জে দুর্গাপূজায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মুকুল : মণ্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কালিগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাওছার আজিজ

কালিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণের শাড়ি বিতরণ করলেন এমপি রবিউল বাশার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০০:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি ও ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২০ অক্টোবর কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব শাড়ি বিতরণ করেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শাড়ি বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাফেজ মুফতি রবিউল বাশার হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কুশল ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। তিনি উপস্থিত সকলের সার্বিক শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা সমুন্নত রেখে আমাদের একটি সম্প্রীতিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গড়ে তুলতে হবে।”

পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দিকে বিশেষ জোর দিয়ে সংসদ সদস্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে পূজার দিনগুলোতে নিরবচ্ছিন্ন ও সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার কঠোর নির্দেশ দেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজ বিদ্যাপীঠ পরিদর্শনে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাতিমা তুজ জোহরা

কালিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণের শাড়ি বিতরণ করলেন এমপি রবিউল বাশার

আপডেট সময় : ০৮:০০:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬