কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীর আবহমেতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও ধনাঢ্য শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সমন্বয়ক প্রকৌশলী আইয়ুব হোসেন মুকুল। সনাতন ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি জোরদার এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করতে তিনি মণ্ডপগুলোতে ব্যক্তিগত তহবিল থেকে নগদ আর্থিক সহায়তাও প্রদান করেন।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার নলতা শরীফ মোড় থেকে দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে একটি বিশাল মোটরসাইকেল র্যালিসহকারে তিনি বিভিন্ন পূজামণ্ডপের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ও মণ্ডপ প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সাথে কুশল ও মতবিনিময় করেন।
পরিদর্শনকালে প্রকৌশলী আইয়ুব হোসেন মুকুল পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আলোকসজ্জা ও আয়োজনের খোঁজখবর নেন। তিনি বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য অনন্য দৃষ্টান্ত। সবাই যেন শান্তিময় ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত করতে পারে, সে লক্ষ্যে রাজনৈতিক ও সামাজিকভাবে সবাইকে পাশে থাকতে হবে।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ড. শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শেখ মনিরুজ্জামান মনি, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ শাহিন কবীর, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন ও সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, জাসাস-এর উপজেলা আহ্বায়ক মুরশিদ আলী গাজী ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান।
এছাড়াও ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম মোস্তফা, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম গাজী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম রেদাওয়ান ফেরদাউস রনি, যুবনেতা ইয়াছিন আলী, ইসমাইল হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের শত শত নেতাকর্মী তাঁর সফরে সঙ্গী ছিলেন।
প্রতিনিধির নাম 


















