1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ১২:১০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা মানবতার টানে ২৪ বছর ধরে নিবেদিতপ্রাণ: মৌতলা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের কাণ্ডারি শেখ জাহাঙ্গীর আলম তবুও আশার আলোয় ভাসছে চাঁচাই বৃক্ষমেলা! নার্শারী মালিকরা ক্ষতির মুখে! ঝুলে আছে ফিতা কাটা উদ্বোধন কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসি সভা অনুষ্ঠিত অর্জুন-দেব মুখোমুখি, লাবনীর ‘ডিভোর্স’, ৮ দিনের মাথায় সাতপাকে নতুন বর কালিগঞ্জে দ্রুতগতির ইন্টারনেট সেবায় গ্রাহকদের আস্থা বাড়াচ্ছে ‘দৌড়’ কালিগঞ্জে সাংবাদিকের প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ৭ লাখ টাকার ক্ষতি; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শ্যামনগরে কদবেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কালিগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু ধলবাড়িয়ায় গাজী পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ফের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শওকাত হোসেন কালিগঞ্জে জুয়েলার্সের শাটার-লকার ভেঙে চুরি, স্বর্ণ-রুপা ও নগদ টাকা খোয়া

কালিগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান সুরত আলীর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৩১ অপরাহ্ণ, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৩৯৪ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম আলহাজ্ব জি.এম. সুরত আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৫ জুন) জুমার নামাজ শেষে মরহুমের পরিবারের পক্ষে তার বড় ছেলে, সাতক্ষীরা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা পীরগাজন দিঘীরপাড় জামে মসজিদ ও মরহুমের নিজ বাসভবনে যুগপৎভাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে কালিগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে আগত শত শত ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা স্মৃতি তুলে ধরে তার রুহের মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গুনাকরকাটি খায়রিয়া আজিজিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা রবিউল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পীরগাজন দিঘীরপাড় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুস সবুর, হাফেজ আবুল হাসান ও সাবেক খতিব মাওলানা মজিবুর রহমানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলহাজ্ব জি.এম. সুরত আলী ছিলেন একজন জননন্দিত জনপ্রতিনিধি ও নিবেদিতপ্রাণ সমাজসেবক। তিনি ১৯৮২ সালে রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ১৯৯২ সালে কালিগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দুইবার ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) নির্বাচিত হয়েছিলেন।

এলাকায় শিক্ষা বিস্তার ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তার অসামান্য অবদান রয়েছে। তিনি কদমতলা সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। এছাড়াও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। তিনি জাতীয় ধারাভাষ্যকার ও শিক্ষক ইসমাইল হোসেন মিলনের নানা।

জীবদ্দশায় আখিরাতের প্রস্তুতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন এই গুণী ব্যক্তিত্ব। প্রথম সহধর্মিণীর মৃত্যুর পর তার কবরের পাশেই নিজের কবরের স্থান নির্ধারণ ও তা প্রস্তুত করে রেখেছিলেন তিনি।

গত ২৭ মে ২০২৬ (ঈদুল আজহার আগের দিন) শারীরিক অসুস্থতার কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরবর্তীতে তার শেষ ইচ্ছা অনুযায়ী রতনপুর ইউনিয়নের পীরগাজন দিঘির দক্ষিণপাড় গ্রামে তারই প্রতিষ্ঠিত ‘পীরগাজন ক্ষ্যান্ত বিবি-রহিমা খাতুন হাফিজিয়া মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং’ সংলগ্ন এলাকায় প্রথম স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, মরহুম আলহাজ্ব জি.এম. সুরত আলী ছিলেন একজন সৎ, মানবিক ও দূরদর্শী নেতা। শিক্ষা বিস্তার, জনকল্যাণ এবং মানবসেবায় তার অবদান কালিগঞ্জবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা

কালিগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান সুরত আলীর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আপডেট সময় : ০৯:৫৫:৩১ অপরাহ্ণ, শুক্রবার, ৫ জুন ২০২৬