1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দাপ্তরিক জটিলতার অভিযোগ, তিন মাস বেতন পাননি চিকিৎসক-আইবাস++ ব্যবস্থায় বেতন প্রক্রিয়াকরণ নিয়ে প্রশ্ন, তদন্ত কমিটির গণশুনানি ২ নভেম্বর স্বামীর পাশে দাঁড়িয়ে পানিফল চাষে সংসারের হাল ধরেছেন রেখা মণ্ডল কালিগঞ্জের তুলাকিাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেটে গোবর-আবর্জনার স্তূপ ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি, প্রতিবাদ করায় শিক্ষকদের ওপর হামলার চেষ্টা যত বেশি কাজের সাথে যুক্ত থাকবো, ততই আমাদের পরিবার ও সমাজ উন্নত হবে; আমাদের যুবসমাজের পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই — ইউএনও তানিয়া আক্তার। কালিগঞ্জের সাতবসুর সাব্বির চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী হিসেবে, নারায়ণগঞ্জে গ্রেপ্তার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরতও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন পানিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ৫ম বার্ষিক আজিমুশান ওয়াজ মাহফিল ১৬ নভেম্বর-প্রধান বক্তা আল্লামা ক্বারি মুহাম্মদ তারেক আবেদীন ক্বাদেরী সাতক্ষীরায় মুনাফার ফাঁদে বুশরা গ্রুপের কোটি কোটি টাকার প্রতারণা: টাকা ফেরত চাওয়াতেই উল্টো গ্রাহকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ! কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন ইউএনও

স্বামীর পাশে দাঁড়িয়ে পানিফল চাষে সংসারের হাল ধরেছেন রেখা মণ্ডল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:৫৪ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

সংসারে অভাব-অনটন, সন্তানের ভবিষ্যৎ নিয়ে নানা স্বপ্ন-সবকিছুকে সামনে রেখে স্বামীর পাশে দাঁড়িয়েছেন রেখা মণ্ডল (২২)। নিজের পরিশ্রম আর ইচ্ছাশক্তিকে পুঁজি করে পানিফল চাষ ও বিক্রির মাধ্যমে সংসারের হাল ধরেছেন তিনি। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের এই নারী এখন গ্রামীণ জীবনের এক সংগ্রামী উদাহরণ।

রেখা মণ্ডলের স্বামী রঞ্জিত মণ্ডল। তাঁদের সংসারে রয়েছে একটি কন্যাসন্তান, যে বর্তমানে শিশু শ্রেণিতে পড়াশোনা করছে। সন্তানের লেখাপড়া ও পরিবারের দৈনন্দিন খরচ মেটাতে স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন রেখা।

এক বিঘা জমিতে পানিফল চাষ করেন তাঁরা। প্রতিদিন সকাল ও বিকেলে জমি থেকে ফল সংগ্রহ করেন রেখা। দিনে প্রায় ৩০ থেকে ৪০ কেজি পানিফল তুলে খোলা আকাশের নিচে রাস্তার ধারে বসে বিক্রি করেন। প্রতি কেজি ফলের দাম ২০ টাকা। রোদ-বৃষ্টি উপেক্ষা করে ক্রেতার অপেক্ষায় থাকতে হয় তাঁকে।

রেখা মণ্ডল জানান, এক বিঘা জমিতে পানিফল চাষ করতে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হয়। মৌসুম শেষে ফল বিক্রি করে আয় হয় আনুমানিক ৭০ থেকে ৮০ হাজার টাকা। উৎপাদন খরচ বাদ দিয়ে যা থাকে, তা দিয়েই সংসারের ব্যয় ও সন্তানের পড়াশোনার খরচ চালাতে হয়।

প্রায় চার বছর ধরে পানিফল চাষ ও বিক্রির সঙ্গে যুক্ত রেখা। সংসারের স্বচ্ছলতা ফেরাতে স্বামীর পাশে দাঁড়িয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি। ছোট্ট এই উদ্যোগই তাঁদের পরিবারের আয়ের অন্যতম ভরসা হয়ে উঠেছে।

গ্রামীণ জনপদে রেখা মণ্ডলের মতো অনেক নারীই সংসারের অর্থনৈতিক চাকা সচল রাখতে নীরবে সংগ্রাম করে যাচ্ছেন। তাঁদের শ্রম, সাহস ও আত্মনির্ভরতার গল্প সমাজে নারীর অবদানকে নতুন করে তুলে ধরে।

পানিফল চাষ ও বিক্রির মধ্য দিয়ে রেখা মণ্ডল শুধু সংসারের হালই ধরেননি, নিজের শ্রমে গড়ে তুলেছেন স্বাবলম্বী হওয়ার স্বপ্নও।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দাপ্তরিক জটিলতার অভিযোগ, তিন মাস বেতন পাননি চিকিৎসক-আইবাস++ ব্যবস্থায় বেতন প্রক্রিয়াকরণ নিয়ে প্রশ্ন, তদন্ত কমিটির গণশুনানি ২ নভেম্বর

স্বামীর পাশে দাঁড়িয়ে পানিফল চাষে সংসারের হাল ধরেছেন রেখা মণ্ডল

আপডেট সময় : ০৬:৫৯:৫৪ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬