সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর কাস্টমস স্টেশনে বিজিবির জব্দকৃত ৬টি গরু বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। নিলামে বিক্রয়কৃত গরুর মধ্যে ছিল ৫টি মাঝারি আকারের গরু এবং ১টি ছোট বাছুর। সব মিলিয়ে সরকারি রাজস্ব হিসেবে ১ লাখ ২০ হাজার টাকা আদায় হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে বসন্তপুর কাস্টমস কার্যালয়ে কাস্টমস কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ-এর তত্ত্বাবধানে নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় বসন্তপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার, কালিগঞ্জ থানা পুলিশের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিলামে স্থানীয় ক্রেতারা অংশগ্রহণ করেন। সর্বোচ্চ দরদাতাদের কাছে ৫টি মাঝারি আকারের গরু ও একটি ছোট বাছুর মোট ১,২০,০০০ টাকায় বিক্রি করা হয়।
সংযুক্ত নিলাম বিডশিটে দেখা যায়, প্রতিটি গরুর জন্য পৃথক দর আহ্বান করা হয় এবং সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রির অনুমোদন দেওয়া হয়। সরকারি বিধি-বিধান অনুসরণ করে পুরো নিলাম কার্যক্রম সম্পন্ন হয়েছে।
তবে অনেকে অভিযোগ করে জানান যে, গরু আরও বেশী দামে বিক্রি করা যেতো। একটি সিন্ডিকেট তারা সর্বেোচ্চ কম দামে নিলামে গরু কিনেছে। এখানে একটি গরুর মুল্যই আছে ৬০-৭০ হাজার টাকা। সব মিলিয়ে ২,৫০,০০০ টাকা হলে একটি সন্তোষজনক মানের হতো।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে আটক হওয়া চোরাচালানি পণ্য আইন অনুযায়ী কাস্টমসের মাধ্যমে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। এতে একদিকে সরকারি রাজস্ব বৃদ্ধি পায়, অন্যদিকে জব্দকৃত পণ্যের দ্রুত নিষ্পত্তিও নিশ্চিত হয়।
সোলায়মান মামুন : 

















