ঐতিহাসিক অধ্যায়ের সূচনা: তারেক রহমান-এর নেতৃত্বে নতুন যাত্রা

নিজেস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভের মধ্য দিয়ে সরকার গঠন করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে দেশের রাজনীতিতে শুরু হলো নতুন অধ্যায়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে ভারত, পাকিস্তান ও নেপালসহ বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতিও ছিল লক্ষণীয়।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৮ মাস পর নির্বাচনের মাধ্যমে গঠিত হলো এই সরকার।
প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ শেষে পর্যায়ক্রমে নতুন মন্তিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন।
শপথ পাঠ করা ২৫ জন মন্ত্রী হলেন-মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, শেখ রবিউল আলম, মোহাম্মদ আমিন উর রশীদ ও খলিলুর রহমান।
প্রতিমন্ত্রী হিসেবে যারা শপথ নিয়েছেন তারা হলেন- এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (জুনায়েদ সাকি), ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, মো. নুরুল হক নুর (ভিপি নুর), ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
















