সংবাদ শিরোনাম ::
শহীদ মিনারে কালিগঞ্জ সেচ্ছাসেবক দলের শ্রদ্ধা নিবেদন

মোঃ ইশারাত আলী :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করল কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল এর নের্তৃত্বে দলীয় নেতা কর্মীরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শহীদ বেদিতে দাঁড়িয়ে ভাষা শহীদদের জন্য ১ মিনিট নীরবতা পালন করেন তারা।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটের দিকে কালিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নের্তৃবৃন্দ আসেন এবং ১২টা ১৫ মিনিটে শ্রদ্ধা জানান। এ সময় উপজেলা বিএনপি, ছাত্রদল, জিয়া পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা শহীদ বেদীতে উপস্থিত ছিলেন।
একুশের প্রথম প্রহর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।

















