কালিগঞ্জে ব্যাপক ভুমিকম্পন অনুভুত

মোঃ ইশারাত আলী :
সাতক্ষীরার কালিগঞ্জে আজ শুক্রবার ২৭ ফেব্রুয়ারী দুপুর ১টা ৫২ মিনিটে ভূমিকম্পন অনুভূত হয়েছে। সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানিয়েছেন, আজ দুপুর ১টা ৫২ মিনিট এই ভূকম্পন অনুভূত হয়।
তিনি আরও বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা। রিখটার স্কেলে ভূমিকম্পটির উৎপত্তি স্থলের ১০ কিলোমিটারে মধ্যে কম্পন মাত্রা ছিল ৫ দশমিক ৪ । এই ভূমিকম্পটিকে ‘স্বল্পমাত্রার’ বলে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর।
সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী এ প্রতিনিধি কে বলেন, গত ২৭ দিনে আমাদের এলাকায় আরও ৯টি ভুমিকম্প অনুভুত হয়েছে।
কালিগঞ্জের পাশের উপজেলা আশাশুনিতে ভুমিকম্প আঘাত হানায় ভুমিকম্পটি ব্যাপকভাবে অনুভুত হয়েছে। এসময় এলাকার অধিকাংশ পুরুষ মানুষ মসজিদে জুম্মার নামাজ আদায় করার জন্য মসজিদে অবস্থান করছিল ছিল। বাড়িতে অবস্থানরত শিশুবাচ্চা, বয়স্ক ও মহিলারা আতঙ্কের মধ্যে চিৎকার করতে থাকে এবং ছোটাছুটি করে ঘরের বাইরে আসে।
ভুমিকম্পের ব্যাপারে কালিগঞ্জ উপজেলা ত্রান ওপুণবাসসন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মোফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন এ পর্যন্ত কোন দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


















