1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে এমপি রবিউল বাশারের দিনব্যাপী দপ্তর পরিদর্শন, স্বচ্ছ ও সেবামুখী প্রশাসনের আহ্বান কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার-এর মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার গভীর শোক প্রকাশ র‍‍্যাবের অভিযানে কৃষ্ণনগরের রেজাউল গাজী আটক কালিগঞ্জে পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু মহান একুশ মানে অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন অবস্থান: হাফেজ মুহাঃ রবিউল বাশার শহীদ মিনারে কালিগঞ্জ সেচ্ছাসেবক দলের শ্রদ্ধা নিবেদন ঐতিহাসিক অধ্যায়ের সূচনা: তারেক রহমান-এর নেতৃত্বে নতুন যাত্রা কালিগঞ্জে বিএনপির নির্বাচনী-পরবর্তী বর্ধিত সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান, বহিষ্কৃতদের বিষয়ে কঠোর অবস্থান কালিগঞ্জে মাদকাটি গ্রামে রাতে হামলা, আহত ১

কালিগঞ্জে এমপি রবিউল বাশারের দিনব্যাপী দপ্তর পরিদর্শন, স্বচ্ছ ও সেবামুখী প্রশাসনের আহ্বান

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজেস্ব প্রতিবেদক :
কালিগঞ্জ উপজেলাতে দিনব্যাপী সরকারি দপ্তর পরিদর্শন ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা–৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাঃ রবিউল বাশার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে তিনি স্বাস্থ্যসেবা, ভূমি ও রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যালোচনা করেন এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সকাল ১০টায় তিনি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। হাসপাতালের চিকিৎসাসেবা, চিকিৎসক ও নার্সদের উপস্থিতি এবং অবকাঠামোগত সুবিধা ঘুরে দেখেন। বিভিন্ন ওয়ার্ডে রোগীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং চিকিৎসাসেবার মান আরও উন্নত করার নির্দেশনা দেন।

পরে উপজেলা ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রার অফিস পরিদর্শন করে সেবার গতি ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কালিগঞ্জ উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

পরবর্তীতে নাজিমগঞ্জ বাজারে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে পশ্চিম কালিগঞ্জের সঙ্গে সংযোগ স্থাপনে একটি সেতু নির্মাণ, বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং জলাবদ্ধতা নিরসনের দাবি জানানো হয়। এমপি এসব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। এছাড়া ফুলতলায় যুবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন তিনি।

উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল বাশার বলেন, জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবামুখী প্রশাসন নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দিনের শেষ কর্মসূচিতে তিনি নলতা রওজা শরীফ প্রাঙ্গণে ইফতার মাহফিলে অংশ নেন এবং বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন।

সংসদ সদস্য বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা ও সরকারি সেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। চিহ্নিত সমস্যাগুলোর দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:১৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
    • How Is My Site?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
    ফজরসময়
    জোহরসময়
    আসরসময়
    মাগরিবসময়
    ইশাসময়
    সূর্যোদয় : সময় সূর্যাস্ত : সময়

    কালিগঞ্জে এমপি রবিউল বাশারের দিনব্যাপী দপ্তর পরিদর্শন, স্বচ্ছ ও সেবামুখী প্রশাসনের আহ্বান

    আপডেট সময় : ১০:১৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬