1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বাজারে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৯ কালিগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭ কালিগঞ্জের সাধারণ মানুষের চোখে ইরান যুদ্ধ: বিশ্ব রাজনীতি বনাম পকেটের টান ‘ইরান আমাদের দেশের জন্য কোনো আসন্ন হুমকি ছিল না’: ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নিয়োগকৃত গোয়েন্দা কর্মকর্তার পদত্যাগ পশ্চিমবঙ্গের বিধানসভা দুই দফায় ভোট : মোদীর ১৮ হাজার কোটি বনাম মমতার ডিএ-ভাতা কার্ডে সরগরম বাংলা দেবহাটায় বিএনপির ইফতার মাহফিলে মিলোনমেলা সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল কালিগঞ্জে অবৈধ তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ আরও ৫ সিটিতে বিএনপির প্রশাসক: প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল ও সম্প্রীতির মিলনমেলা

অভিনব পদ্ধতিতে বাংলাদেশে অনুপ্রবেশ: কালিগঞ্জে ভারতীয় নাগরিক আটক

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালিগঞ্জ, সাতক্ষীরা প্রতিনিধি  :

অভিনব পদ্ধতিতে নদীপথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে বসন্তপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করে।

আটক ব্যক্তির নাম বীরেশ্বর দাশগুপ্ত (৪৫)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম থানার সুরঞ্জন দাশগুপ্তের ছেলে। বুধবার সকালে বিজিবি তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করেছে।

বিজিবির বসন্তপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার এনামুল হক জানান, বীরেশ্বর স্টিলের তৈরি একটি বড় ট্যাংকের ভেতরে বসে লগি ও বৈঠার সাহায্যে ইছামতি ও কালিন্দী নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ট্যাংকের চারপাশে ভাসমান শক্তি বজায় রাখতে ৫ লিটারের পানির বোতল লাগানো ছিল।

রাতের অন্ধকারে প্রায় দুই কিলোমিটার ভেতরে প্রবেশ করার পর ট্যাংক ভাসতে দেখে স্থানীয় লোকজন সন্দেহ করে নৌকা নিয়ে কাছে যায়। ট্যাংকের ভেতরে একজন মানুষ দেখতে পেয়ে তারা তাকে আটক করে বিজিবির হাতে তুলে দেয়।

স্থানীয়দের ধারণা, একই কায়দায় মাদক বা অস্ত্র পাচারকারীরা সীমান্ত নদীপথে বাংলাদেশে প্রবেশ করে থাকতে পারে। আটক ব্যক্তির অসংলগ্ন বক্তব্য তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি করেছে।

ঘটনার পর বিজিবি ট্যাংকটি জব্দ করেছে এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৫১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১১২২ বার পড়া হয়েছে
    • How Is My Site?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    শনিবার, ২১ মার্চ ২০২৬
    ফজরসময়
    জোহরসময়
    আসরসময়
    মাগরিবসময়
    ইশাসময়
    সূর্যোদয় : সময় সূর্যাস্ত : সময়

    অভিনব পদ্ধতিতে বাংলাদেশে অনুপ্রবেশ: কালিগঞ্জে ভারতীয় নাগরিক আটক

    আপডেট সময় : ০৯:৫১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫