1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সংবাদ শিরোনাম ::
মরা গাছের নিচে প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়ছে কালিগঞ্জের মানুষ নির্বাচনে নজরদারি করবে ড্রোন ও বডি ক্যামেরা : কালিগঞ্জে সেনাবাহিনীর বিশেষ মহড়া দল করলে আগে জেল—এখন বহিষ্কার, কালিগঞ্জে ফুটবল প্রতীকের উত্থানে আতঙ্কিত বিএনপি! দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান-মুহাদ্দিস রবিউল বাশার কালিগঞ্জে জ্বালানি তেলের নামে প্রকাশ্য লুটপাট কালিগঞ্জের তারালীতে ডা. শহিদুল আলমের নির্বাচনী জনসভা- “এটি মেহনতি ও মজলুম মানুষের জনসভা”-ডা. শহিদুল আলম  কালিগঞ্জে ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান – সিয়াম ব্রিকসে ২ লাখ টাকা জরিমানা শ্রীউলায় শহীদ রফিকের কবর জিয়ারতে মুহাদ্দিস রবিউল বাশার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কালিগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সাতক্ষীরা-৩ আসনে ফুটবল প্রতীকের জোয়ার ; অধ্যাপক ডা. শহিদুল আলম-আশার মুখ, নাকি রাজনৈতিক সমীকরণের ফল?

মরা গাছের নিচে প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়ছে কালিগঞ্জের মানুষ

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা থেকে নাজিমগঞ্জ হয়ে নূরনগরগামী সড়কটি বর্তমানে পথচারী ও যানবাহন চলাচলের জন্য ভয়ংকর মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মরা শিশুফুল গাছসহ বিভিন্ন মৃত বৃক্ষ যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি করছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এলজিইডির অর্থায়নে প্রায় পাঁচ-ছয় বছর আগে সড়কের দুই পাশে বিভিন্ন বনজ ও ফলজ গাছ রোপণ করা হয়। পরবর্তীতে এক ধরনের ছত্রাকের আক্রমণে গাছগুলো পানিশূন্য হয়ে মারা যায়। বর্তমানে এসব মৃত গাছ ও ডালপালা ঝড়-বৃষ্টি কিংবা সামান্য বাতাসেই বিকট শব্দে ভেঙে সড়কের ওপর পড়ে যাচ্ছে। এতে প্রতিনিয়ত আতঙ্কে চলাচল করছেন পথচারী ও চালকরা।

এর আগেও বর্ষা মৌসুমে একাধিকবার গাছের ডাল ভেঙে পড়ে পথচারী ও যানবাহনের ওপর পড়ে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। সড়কের পাশ দিয়ে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন থাকায় গাছের ডাল ভেঙে প্রায়ই বিদ্যুতের তার ছিঁড়ে যাচ্ছে। ফলে এলাকাবাসীকে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে। অনেক সময় ছেঁড়া তার সড়কের ওপর ঝুলে বা পড়ে থাকায় মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। উল্লেখ্য, নাজিমগঞ্জ টু নূরনগর সড়কটি উপজেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। স্কুল চলাকালীন সময়ে কোমলমতি শিক্ষার্থীরা নিয়মিত এ পথ দিয়ে যাতায়াত করে। এছাড়া উপজেলা সদর ও মহাসড়কের সঙ্গে সংযোগ থাকায় প্রতিদিন হাজারো মানুষ বাইসাইকেল, মোটরসাইকেল, ভ্যান, ইজিবাইক, মাইক্রোবাসসহ পায়ে হেঁটে এ সড়ক ব্যবহার করে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে চরদহা বাইতুল আমান জামে মসজিদ থেকে মুসল্লিরা বাড়ি ফেরার সময় রাস্তার পাশে থাকা একটি মৃত কড়ই গাছের বিশাল ডাল ভেঙে পড়ে। এতে অল্পের জন্য কয়েকজন পথচারীর প্রাণ রক্ষা পায়। একই সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিঁড়ে সড়কের ওপর পড়ে থাকায় চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

এলাকার সচেতন মহল ও সাধারণ জনগণ একাধিকবার উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের কাছে মৌখিক ও লিখিতভাবে আবেদন জানালেও রহস্যজনক কারণে এখনো ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণ করা হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর জোর দাবি, জনস্বার্থ ও জানমাল রক্ষার স্বার্থে দ্রুত এসব মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ অপসারণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৩৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় : সময় সূর্যাস্ত : সময়

মরা গাছের নিচে প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়ছে কালিগঞ্জের মানুষ

আপডেট সময় : ০৪:৩৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬