1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জের মৌতলায় মাদকসহ যুবক আটক, আলামত ‘মোটরসাইকেল’ গায়েব! স্পিকারের শূন্য চেয়ারে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদ: নজিরবিহীন উদ্বোধনের অপেক্ষায় বাংলাদেশ পাওনা ১৫ লাখ টাকা আত্মসাতের ফন্দি: কালিগঞ্জে জিম পোল্ট্রি ফিড পরিচালকের সংবাদ সম্মেলন, কালিগঞ্জে নদী রক্ষা প্রকল্পের কাজে অনিয়ম : ১৫ লক্ষ টাকার বাঁশ-খুঁটির বাঁধ যেন বালির বাঁধ! কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত: ‘নারীদের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে হবে’-ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে তেলের কৃত্রিম সংকটের অপচেষ্টা, কঠোর অবস্থানে প্রশাসন সীমান্তে কুর্দি গোষ্ঠী পিছু হটেছে, হামলার পরও সচল কমান্ড সেন্টার-ইরানের নিরাপত্তা কার্যকারিতা নিয়ে অনুসন্ধান কালিগঞ্জে অবৈধ ক্লিনিকে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা আন্তর্জাতিক জলসীমায় টর্পেডো হামলা:ইরানি যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় বিশ্ব রাজনীতিতে তীব্র উত্তেজনা ইরান-এর বিরুদ্ধে প্রহারের তীব্রতা বাড়াল আমেরিকা, যুদ্ধ পরিস্থিতি ঘিরে বাড়ছে উত্তেজনা

কালিগঞ্জের মৌতলায় মাদকসহ যুবক আটক, আলামত ‘মোটরসাইকেল’ গায়েব!

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইশারাত আলী :

সাতক্ষীরার কালিগঞ্জে ৪ বোতল মাদকদ্রব্যসহ মোস্তাফিজুর রহমান (৩৬) ওরফে মোজাহিদ নামে এক যুবককে আটক করেছে জনতা। তবে এই আটক প্রক্রিয়া ছাপিয়ে এখন বড় হয়ে দাঁড়িয়েছে একটি ‘রহস্যময় মোটরসাইকেল’। পুলিশের উপস্থিতিতে নাকি আগে পরে মাদক বহনের কাজে ব্যবহৃত যানটি জনৈক ব্যক্তির হাতে তুলে দেওয়া এবং জব্দ তালিকায় তা না থাকা নিয়ে জনমনে জন্ম দিয়েছে ডজনখানেক প্রশ্ন। এর পেছনে কোনো ‘অদৃশ্য শক্তির’ ইশারা নাকি পুলিশের অপেশাদারিত্ব-তা নিয়ে বইছে সমালোচনার ঝড়।

আজ শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে মৌতলা বাজারে যানজটের মধ্যে ভ্যানচালক সামাদ শেখের সাথে মোটরসাইকেল আরোহী মোস্তাফিজুর রহমানের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মোস্তাফিজুর ক্ষিপ্ত হয়ে ভ্যানচালককে মারধর শুরু করলে স্থানীয়রা বাধা দিতে আসেন। ধস্তাধস্তির সময় মোস্তাফিজুরের লুঙ্গির কোঁচড় থেকে ৪ বোতল নেশাজাতীয় ‘ইউনিসিরেক্স’ সিরাপ রাস্তায় পড়ে যায়। মুহূর্তেই জনতা তাকে মোটরসাইকেলসহ জাপটে ধরে এবং থানায় খবর দেয়।

আটক মোস্তাফিজুর শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের কাটিবারহল গ্রামের মির্জা জামাল হোসেনের ছেলে। স্থানীয়দের অভিযোগ, সে দীর্ঘদিন ধরে মোটরসাইকেলে করে সীমান্ত এলাকা থেকে মাদক এনে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

ঘটনার মোড় ঘোরে কালিগঞ্জ থানার এসআই কামালের নেতৃত্বে পুলিশের একটি ফোর্স ঘটনাস্থলে পৌঁছানোর পর। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ আসামিকে নিজেদের হেফাজতে নিলেও মাদক বহনের প্রধান মাধ্যম মোটরসাইকেলটি জব্দ করেনি। বরং ঘটনাস্থলে আসা মৌতলা গ্রামের কাজী রাফির ছেলে কাজী নূরুন্নবী বাবু নামে এক ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে প্রকাশ্যে চলে যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, মাদক বহনের কাজে ব্যবহৃত যানটি জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক। এখানে কেন তা করা হলো না? মোটরসাইকেলটি যদি মোস্তাফিজুরের না-ই হয়, তবে ঘটনার পরপরই সেটি কোনো আইনি যাচাই ছাড়াই নূরুন্নবী বাবুর হাতে তুলে দেওয়া হলো কেন? মোটরসাইকেলের ভেতরে বা সিটের নিচে আরও মাদক ছিল কি না, তা কেন জনসমক্ষে তল্লাশি করা হলো না?

বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হলে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন জানান, আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে মোটরসাইকেলটি জব্দ তালিকায় না থাকা বা হস্তান্তর করার বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা মেলেনি।

মৌতলা বাজারের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা আসামিকে মোটরসাইকেলসহ ধরলাম, কিন্তু পুলিশ এসে আসামি নিয়ে গেল আর মোটরসাইকেল অন্য লোকে নিয়ে গেল। এটা কেমন বিচার?” এলাকাবাসীর দাবি, এই মোটরসাইকেলটিই ছিল মাদকের প্রধান বাহন। উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে।

তদন্ত কি কেবল ৪ বোতল সিরাপেই সীমাবদ্ধ থাকবে, নাকি মোটরসাইকেল হস্তান্তরের পেছনে থাকা গোপন সমঝোতা প্রকাশ পাবে? পুলিশ কি শেষ পর্যন্ত যানটি জব্দ তালিকায় দেখাবে? এই প্রশ্নের উত্তর খুঁজছে মৌতলার সচেতন সাধারণ মানুষ।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৫১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ১৪৩ বার পড়া হয়েছে
    • How Is My Site?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
    ফজরসময়
    জোহরসময়
    আসরসময়
    মাগরিবসময়
    ইশাসময়
    সূর্যোদয় : সময় সূর্যাস্ত : সময়

    কালিগঞ্জের মৌতলায় মাদকসহ যুবক আটক, আলামত ‘মোটরসাইকেল’ গায়েব!

    আপডেট সময় : ০৬:৫১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬