1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে রথযাত্রা ঘিরে বিএনপির ‘কঠোর সতর্কতা’: নাশকতা রুখতে মাঠে থাকার নির্দেশ হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠিত কালিগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের পাহাড়: ফোন ধরেন না সাংবাদিকদের, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক সতেরো বছরের ছায়া : অনিয়মের উত্তরাধিকার ভাঙতে হলে জবাবদিহিই একমাত্র পথ কালিগঞ্জে সরকারি পুকুর সংলগ্ন ড্রেন সংস্কার কাজের উদ্বোধন, উপকৃত হবে ৪০০ পরিবার অবশেষে প্রত্যাহার কালিগঞ্জের সেই বিতর্কিত অধ্যক্ষ হুমায়ন কবীর: শিক্ষক বদলি ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ? নাকি নতুন বানিজ্য! সম্পাদকীয়: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ও শিক্ষা খাতের সংকট কালিগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: বিএনপি কার্যালয়ে ককটেল হামলা মামলার আসামিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার কালিগঞ্জ থানায় ককটেল বিষ্ফোরনে আহত শ্রমিক রফিকুলের পাশে দাঁড়ালেন ওসি শহিদুল ইসলাম ভদ্রখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন, মোঃ জুলহক সরদার সভাপতি-সদস্য সচিব জেসমিন কাকুলী

কালিগঞ্জে ডা. মো. শহিদুল আলমের ফুটবল প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
  • ৬৬০ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৮ নং ভাড়াশিমলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ভাড়াশিমলা এলাকায় এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক অধ্যাপক ডা. মো. শহিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্জ্ব শাহাদাৎ হোসেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আজিজুর রহমান পুটু, মথুরেশপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জনসভায় সভাপতিত্ব করেন ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আ. গফুর শেখ। সভায় ভাড়াশিমলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অসংখ্য নেতা-কর্মী ও সাধারণ ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ফুটবল প্রতীক উন্নয়ন, সততা ও জনসেবার প্রতীক। তারা ভাড়াশিমলা ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিশ্চিত করতে ফুটবল প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

জনসভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ফুটবল প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে রথযাত্রা ঘিরে বিএনপির ‘কঠোর সতর্কতা’: নাশকতা রুখতে মাঠে থাকার নির্দেশ

কালিগঞ্জে ডা. মো. শহিদুল আলমের ফুটবল প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৪৪:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬