1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা মানবতার টানে ২৪ বছর ধরে নিবেদিতপ্রাণ: মৌতলা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের কাণ্ডারি শেখ জাহাঙ্গীর আলম তবুও আশার আলোয় ভাসছে চাঁচাই বৃক্ষমেলা! নার্শারী মালিকরা ক্ষতির মুখে! ঝুলে আছে ফিতা কাটা উদ্বোধন কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসি সভা অনুষ্ঠিত অর্জুন-দেব মুখোমুখি, লাবনীর ‘ডিভোর্স’, ৮ দিনের মাথায় সাতপাকে নতুন বর কালিগঞ্জে দ্রুতগতির ইন্টারনেট সেবায় গ্রাহকদের আস্থা বাড়াচ্ছে ‘দৌড়’ কালিগঞ্জে সাংবাদিকের প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ৭ লাখ টাকার ক্ষতি; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শ্যামনগরে কদবেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কালিগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু ধলবাড়িয়ায় গাজী পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ফের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শওকাত হোসেন কালিগঞ্জে জুয়েলার্সের শাটার-লকার ভেঙে চুরি, স্বর্ণ-রুপা ও নগদ টাকা খোয়া

কালিগঞ্জে জমি দখল ও পাঁকা ধান লুটের অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:১৪ অপরাহ্ণ, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৯২৭ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পাকা ধান কেটে নেওয়া, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে কালিগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী চন্ডিচরণ মন্ডল। তিনি উপজেলার মাদকাটী গ্রামের বাসিন্দা ও মৃত হরেন্দ্রনাথ মন্ডলের ছেলে।

লিখিত বক্তব্যে চন্ডিচরণ মন্ডল অভিযোগ করে বলেন, তিনি একজন নিরীহ হিন্দু সংখ্যালঘু ব্যক্তি। স্থানীয় একটি প্রভাবশালী মহলের মদদে মো. তরিকুল ইসলাম (৪৫), মহব্বত গাজী (৪২) ও হান্নান গাজী (৫৫)-সহ কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে তার জমি নিয়ে বিরোধ চলে আসছে।

তিনি জানান, গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে অভিযুক্তরা গুন্ডা বাহিনী নিয়ে তার ভোগদখলীয় ও রেকর্ডীয় জমিতে অনধিকার প্রবেশ করে পাকা ধান কাটা শুরু করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে কালিগঞ্জ থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধান কাটা বন্ধ করে এবং কর্তনকৃত ধান জব্দ করে। উভয় পক্ষকে কাগজপত্রসহ থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও অভিযুক্তরা থানায় উপস্থিত হয়নি।

ভুক্তভোগীর অভিযোগ, এরপর ১৯ ডিসেম্বর রাত আনুমানিক ২টার দিকে অভিযুক্তরা লোহার রড, শাবল, কাঁচি, কোদাল, দড়ি, বাঁশের লাঠি ও বড় টর্চলাইটসহ দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় তার জমিতে প্রবেশ করে জোরপূর্বক পাকা ধান কেটে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসে বলে দাবি করেন তিনি। প্রাণভয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন।

চন্ডিচরণ মন্ডল আরও বলেন, এর আগেও তার রেকর্ডীয় জমির প্রায় ১০ বিঘা জমির ধান জোরপূর্বক কেটে নেওয়া হয়েছে। এছাড়া ২০ বিঘার মধ্যে ৮ বিঘা এবং ১৭ বিঘার মধ্যে ৭ বিঘা জমির ধান একইভাবে লুট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি নিজে ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, জোরপূর্বক কাটা ধানের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি টেলিভিশন চ্যানেল, পত্রিকা, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে প্রশাসনের নজরে আনার আহ্বান জানান।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, অভিযোগকৃত জমি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মাদকাটী মৌজার অন্তর্ভুক্ত, যার মোট পরিমাণ ১.১৫ একর।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষ্ণপদ মন্ডল, কনক চন্দ্র মন্ডল, বিমল মন্ডল, অলকেশ মন্ডল, নিরঞ্জন মন্ডলসহ আরও অনেকে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা

কালিগঞ্জে জমি দখল ও পাঁকা ধান লুটের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৮:০৯:১৪ অপরাহ্ণ, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫