1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
নিষেধাজ্ঞা উপেক্ষা করে কালিগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালীন উচ্চশব্দে মাইকিং শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পানির প্ল্যান্ট ইজারা দেওয়ার বিজ্ঞপ্তি  কালিগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত কালিগঞ্জে বন্ধকী স্বর্ণ ফেরত না দেওয়ায় সুদেল মহাজনকে লীগ্যাল নোটিশ কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও ১০ম প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত খাজাবাড়িয়ায় দাপুটে মহলের ‘রাস্তা দখল’: জনচলাচলের রাস্তা রুদ্ধ, প্রশাসন কি নির্বিকার? কালিগঞ্জ ফিলিং স্টেশনে ‘মব কালচার’: বিশৃঙ্খলার জেরে তেল সরবরাহ বন্ধ, জিম্মি সাধারণ মানুষ বর্ণাঢ্য আয়োজনে কালিগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ: পান্তা-ইলিশ ও গ্রামীণ মেলার আমেজ মধ্যপ্রাচ্যের রাজতন্ত্র: ২০২৬ সালের রাজনৈতিক ভবিষ্যৎ ও অস্থিরতার সমীকরণ ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি: আজ রাতে ঘোষণার সম্ভাবনা

কালিগঞ্জ উপজেলা ভূমি অফিসার অমিত কুমার বিশ্বাস বদলী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৫০ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৫(বৃহস্পতিবার) জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ভূমি অফিসারের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ভূমি অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী অমিত কুমার বিশ্বাসকে (১৯০৯১)বদলি করে খুলনার ডুমুরিয়া উপজেলায় উপজেলা ভূমি অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, জনাব মোঃ মাইনুল ইসলাম খান (১৯০৯৮) কালিগঞ্জ উপজেলা ভূমি অফিসার হিসেবে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে দায়িত্বভার গ্রহণ করবেন।

সরকারি প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা সরকারি কর্মচারী আইন, ২০১৮ (ধারা ৫৩) অনুযায়ী নিজ নিজ দায়িত্বের স্থলে যোগদান করতে বাধ্য থাকবেন।

এই সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন খুলনা বিভাগের সিনিয়র সহকারী কমিশনার মো. আবদুল মালেক।

এদিকে বিভিন্ন সময় সমালোচিত অমিত কুমার বিশ্বাসের বদলীতে কালিগঞ্জ উপজেলার সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করেছে। অন্যদিকে দালালদের মাথায় হাত উঠেছে। অমিত কুমার বিশ্বাস বিভিন্ন সময় মোবাইল কোট পরিচালনায় পক্ষপাতিত্ব সহ বেশ কিছু বিতর্কে জড়িয়ে পড়েন। বিশেষ করে তার অধিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভুমি সহকারী কর্মকর্তাদের ঘুষ গ্রহণে জড়িত থাকার বিষয়টি প্রকাশ্যে আসে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে কালিগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালীন উচ্চশব্দে মাইকিং

কালিগঞ্জ উপজেলা ভূমি অফিসার অমিত কুমার বিশ্বাস বদলী

আপডেট সময় : ১০:৩৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫