1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, গুরুতর আহত ২ কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা

কালিগঞ্জে শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:৫৪ অপরাহ্ণ, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
  • ১৭৬৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ভগবান শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বেলা ১২:০০ টায় কালিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন কালীমাতা মন্দির প্রাঙ্গণ থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন অনুষ্ঠান ফিতা কেটে শুভ উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে ধর্মীয় শোভাযাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং ফুলতলা মোড় সংলগ্ন প্যান্ডেলে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ  জন্মাষ্টমী উদযাপন কমিটির  আহবায়ক মিলন কুমার সরকার এর  সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডা: শহিদুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার থানা অফিসার ইন চার্জ মোঃ হাফিজুর রহমান।
এসময় ধর্মীয় আলোচনা করেন সাতক্ষীরা জেলা পুরোহিত ঐক্য পরিষদের সভাপতি নলতা কালীমাতা মন্দির এর পুরোহিত সঞ্জয় চক্রবর্তী।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে প্রসাদ বিতরণ করা হয়।
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার

কালিগঞ্জে শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন

আপডেট সময় : ০৫:০৮:৫৪ অপরাহ্ণ, শনিবার, ১৬ আগস্ট ২০২৫