1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা মানবতার টানে ২৪ বছর ধরে নিবেদিতপ্রাণ: মৌতলা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের কাণ্ডারি শেখ জাহাঙ্গীর আলম তবুও আশার আলোয় ভাসছে চাঁচাই বৃক্ষমেলা! নার্শারী মালিকরা ক্ষতির মুখে! ঝুলে আছে ফিতা কাটা উদ্বোধন কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসি সভা অনুষ্ঠিত অর্জুন-দেব মুখোমুখি, লাবনীর ‘ডিভোর্স’, ৮ দিনের মাথায় সাতপাকে নতুন বর কালিগঞ্জে দ্রুতগতির ইন্টারনেট সেবায় গ্রাহকদের আস্থা বাড়াচ্ছে ‘দৌড়’ কালিগঞ্জে সাংবাদিকের প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ৭ লাখ টাকার ক্ষতি; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শ্যামনগরে কদবেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কালিগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু ধলবাড়িয়ায় গাজী পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ফের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শওকাত হোসেন কালিগঞ্জে জুয়েলার্সের শাটার-লকার ভেঙে চুরি, স্বর্ণ-রুপা ও নগদ টাকা খোয়া

সাতক্ষীরার ২০ গ্রামে ঈদুল আজহা উদযাপিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩২:০৭ অপরাহ্ণ, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ১২০৫ বার পড়া হয়েছে

প্রতিবছরের ন্যায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলার বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কুরবানি দেন।

সদর উপজেলার ভাড়ুখালী আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। যেখানে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান। একই সময়ে বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে নামাজে ইমামতি করেন মাওলানা মো. মোহাব্বত আলী।

ইসলামকাটি, গোয়ালচত্বর, ভাদড়া, ঘোনা, মিরগিডাঙ্গাসহ আশপাশের গ্রামগুলোর মানুষ সকাল সকাল ঈদের জামাতে অংশ নেন। পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নেয় নামাজে।

স্থানীয় মুসল্লি রবিউল ইসলাম বলেন, সাতক্ষীরায় প্রায় ২০টি গ্রামে সৌদি আরবের নির্ধারিত তারিখ অনুযায়ী ঈদ উদযাপন করা হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে এ নিয়ম অনুসরণ করে আসছি এবং আগামীতেও তা চালিয়ে যাব।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরকে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জানান এবং গরু-ছাগলসহ বিভিন্ন পশু কুরবানি করেন। ঈদের এ আনন্দ-উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করছেন তারা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা

সাতক্ষীরার ২০ গ্রামে ঈদুল আজহা উদযাপিত

আপডেট সময় : ০১:৩২:০৭ অপরাহ্ণ, শুক্রবার, ৬ জুন ২০২৫