1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
স্পেন ছাড়ল মার্কিন যুদ্ধবিমান, ইরানে হামলায় ঘাঁটি ব্যবহারে মানা মধ্যপ্রাচ্য যুদ্ধ ও বাংলাদেশ: প্রভাব ও চ্যালেঞ্জ কালিগঞ্জ প্রেসক্লাব-এর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা কালিগঞ্জে ব্যাপক ভুমিকম্পন অনুভুত কালিগঞ্জ উপজেলা পরিষদ-এ মাসিক আইন-শৃঙ্খলা সভা কালিগঞ্জে এক যুগেও মেলেনি বিচার: জোড়া খুনের স্মরণ সভায় স্বজনদের ক্ষোভ কালিগঞ্জে এমপি রবিউল বাশারের দিনব্যাপী দপ্তর পরিদর্শন, স্বচ্ছ ও সেবামুখী প্রশাসনের আহ্বান কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার-এর মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার গভীর শোক প্রকাশ

এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ দেখেছে ২৩ হাজার দর্শক। টিভি পর্দায় খেলা দেখেছে কয়েক কোটি ফুটবল ভক্ত।

সিঙ্গাপুর ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যেই এগিয়ে যেতে পারত। হ্যারিস স্টুয়ার্টের লং থ্রো নিয়ন্ত্রণে নিতে চেয়েও পারেননি বাংলাদেশ গোলকিপার মিতুল মারমা। সে সুযোগে জর্ডানের হেডে বল পেয়ে যান সং উই ইয়াং। কিন্তু গোলের অল্প দূরত্ব থেকে শট নিয়েও লক্ষ্যে রাখতে পারেননি তিনি।

৩১ মিনিটে সিঙ্গাপুরের ফরোয়ার্ড ইখসান ফান্দির শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন মিতুল মারমা।

তবে প্রথমার্ধের নির্ধারিত সময়ের যখন আর মোটে মিনিটখানেক বাকি, তখনই বাংলাদেশের জালে বল জড়ান সিঙ্গাপুরের নাম্বার সেভেন সং উই ইয়ং। হ্যারিসের ক্রসে ডান পায়ের ভলিতে জাল কাঁপান সিঙ্গাপুরের এই ফরোয়ার্ড। এই গোলের সুবাদে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে কিছুটা রয়েসয়ে খেলে বাংলাদেশ। সে সুযোগে ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিঙ্গাপুরের নাম্বার নাইন ইখসান ফান্দি। বক্সের বাইরে থেকে হামি শিয়াহিনের শট মিতুল মারমা ঠেকিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি । বল চলে যায় সুযোগ সন্ধানী ইখসান ফান্দির দিকে। মোহাম্মদ হৃদয়ের পায়ের ফাঁক দিয়ে মাটি কামড়ানো শটে গোল করেন এই ফরোয়ার্ড।

দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মরিয়া হয়ে ঝাঁপায় বাংলাদেশ। একের পর এক আক্রমণের ফলশ্রুতিতে ৬৭ মিনিটে ম্যাচে প্রথম সাফল্য পায় লাল-সবুজের প্রতিনিধিরা। হামজা চৌধুরীর পাস ধরে বক্সের বাইরে থেকে মাটি কামড়ানো শটে লক্ষ্যভেদ করেন রাকিব হোসেন।

এই গোলের পর থেকে শেষ বাঁশি পর্যন্ত বাংলাদেশ রীতিমত ঘাঁটি গেড়েছিল সিঙ্গাপুরের অর্ধে। বদলি আল আমিন, ফয়সাল ফাহিমদের সঙ্গে হামজারা একের পর এক আক্রমণ করেছেন। কখনো সেট পিসের সুযোগে, আবার কখনো একক প্রচেষ্টায় সিঙ্গাপুরের বক্সে আতঙ্ক ছড়িয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় শেষ পর্যন্ত হার সঙ্গী করেই মাঠ ছাড়তে হয়েছে হামজা-শমিতদের।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:১৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ১২৬৬ বার পড়া হয়েছে
    • How Is My Site?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
    ফজরসময়
    জোহরসময়
    আসরসময়
    মাগরিবসময়
    ইশাসময়
    সূর্যোদয় : সময় সূর্যাস্ত : সময়

    এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ

    আপডেট সময় : ১০:১৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫