1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
স্পেন ছাড়ল মার্কিন যুদ্ধবিমান, ইরানে হামলায় ঘাঁটি ব্যবহারে মানা মধ্যপ্রাচ্য যুদ্ধ ও বাংলাদেশ: প্রভাব ও চ্যালেঞ্জ কালিগঞ্জ প্রেসক্লাব-এর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা কালিগঞ্জে ব্যাপক ভুমিকম্পন অনুভুত কালিগঞ্জ উপজেলা পরিষদ-এ মাসিক আইন-শৃঙ্খলা সভা কালিগঞ্জে এক যুগেও মেলেনি বিচার: জোড়া খুনের স্মরণ সভায় স্বজনদের ক্ষোভ কালিগঞ্জে এমপি রবিউল বাশারের দিনব্যাপী দপ্তর পরিদর্শন, স্বচ্ছ ও সেবামুখী প্রশাসনের আহ্বান কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার-এর মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার গভীর শোক প্রকাশ

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে হাজির হওয়ার জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৭ দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে এ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে আজ রবিবার এই নির্দেশ দেয় আদালত।

ভারত থেকে বক্তব্য দেওয়ার মাধ্যমে বিচারকাজ বাধাগ্রস্ত করা এবং হুমকির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত দল।

এসময়, বিচারকাজে বাধা দেওয়ার অভিযোগ কেন আনা হবে না, তার ব্যাখ্যা দিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশ দেয় আদালত।

তদন্তকারীরা জানিয়েছেন, ‘২২৭টি মামলা হয়েছে, ২২৭জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’, ভারত থেকে শেখ হাসিনার দেওয়া এমন অডিও বক্তব্যের সত্যতার প্রমাণ পাওয়া গেছে। এর আগে, শেখ হাসিনার অডিও রেকর্ড পাওয়ার কথা জানিয়েছিল প্রসিকিউশন টিম। পরে আদালত আলামতের ফরেনসিক তদন্ত করার আদেশ দিয়েছিল।

ট্রাইব্যুনালে আজ আনুষ্ঠানিক একটি অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন বিভাগ। এর মাধ্যমে জুলাই অভ্যুত্থানের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। এদিন রাজধানীর চানখাঁরপুলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ছয়জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন বিভাগ।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ২১৪৭ বার পড়া হয়েছে
    • How Is My Site?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
    ফজরসময়
    জোহরসময়
    আসরসময়
    মাগরিবসময়
    ইশাসময়
    সূর্যোদয় : সময় সূর্যাস্ত : সময়

    শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ

    আপডেট সময় : ০৮:০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫