1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
স্পেন ছাড়ল মার্কিন যুদ্ধবিমান, ইরানে হামলায় ঘাঁটি ব্যবহারে মানা মধ্যপ্রাচ্য যুদ্ধ ও বাংলাদেশ: প্রভাব ও চ্যালেঞ্জ কালিগঞ্জ প্রেসক্লাব-এর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা কালিগঞ্জে ব্যাপক ভুমিকম্পন অনুভুত কালিগঞ্জ উপজেলা পরিষদ-এ মাসিক আইন-শৃঙ্খলা সভা কালিগঞ্জে এক যুগেও মেলেনি বিচার: জোড়া খুনের স্মরণ সভায় স্বজনদের ক্ষোভ কালিগঞ্জে এমপি রবিউল বাশারের দিনব্যাপী দপ্তর পরিদর্শন, স্বচ্ছ ও সেবামুখী প্রশাসনের আহ্বান কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার-এর মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার গভীর শোক প্রকাশ

পাঁচ দফা দাবীতে কালিগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরার কালিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী। পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে ৩ দিনের কর্মসূচির তৃতীয় দিনে সারাদেশের মতো  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পর্যায়ে এ বিক্ষোভ সমাবেশ করে তারা।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার জামায়াত ইসলামী কার্যালয় (ফুলতলা মোড়) গোল চত্বরে এক বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশ শেষে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন আয়োজন, উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে উপজেলা জামায়াত ইসলামীর আমীর আব্দুল ওহাব বলেন, ফেব্রুয়ারির মধ্যে ফ্যাসিস্ট সরকারের দমনপীড়ন ও আওয়ামী খুনিদের বিচার দৃশ্যমান করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে নির্বাচন দিয়ে সমৃদ্ধির বাংলাদেশ গড়ার ব্যবস্থা করতে হবে। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেওয়া যাবে না। সাথে সাথে ফ্যাসিস্ট সরকারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনৈতিক কর্মকান্ডের নিষিদ্ধের দাবি জানান।

সমাবেশে জামায়াত ইসলামীর সেক্রেটারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ বক্তব্য রাখেন। এছাড়া সহকারী সেক্রেটারি মাওলানা মোশারফ হোসেন, বায়তুল মাল সেক্রেটারি আবু রাসেল আসকারী, আনারুল ইসলাম, ড. অধ্যাপক মিজানুর রহমান এবং ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের হাজারো নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৪০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৯৬১ বার পড়া হয়েছে
    • How Is My Site?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
    ফজরসময়
    জোহরসময়
    আসরসময়
    মাগরিবসময়
    ইশাসময়
    সূর্যোদয় : সময় সূর্যাস্ত : সময়

    পাঁচ দফা দাবীতে কালিগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

    আপডেট সময় : ০৯:৪০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫