1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সংবাদ শিরোনাম ::
দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান-মুহাদ্দিস রবিউল বাশার কালিগঞ্জে জ্বালানি তেলের নামে প্রকাশ্য লুটপাট কালিগঞ্জের তারালীতে ডা. শহিদুল আলমের নির্বাচনী জনসভা- “এটি মেহনতি ও মজলুম মানুষের জনসভা”-ডা. শহিদুল আলম  কালিগঞ্জে ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান – সিয়াম ব্রিকসে ২ লাখ টাকা জরিমানা শ্রীউলায় শহীদ রফিকের কবর জিয়ারতে মুহাদ্দিস রবিউল বাশার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কালিগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সাতক্ষীরা-৩ আসনে ফুটবল প্রতীকের জোয়ার ; অধ্যাপক ডা. শহিদুল আলম-আশার মুখ, নাকি রাজনৈতিক সমীকরণের ফল? আশাশুনিতে মুক্তিযোদ্ধাদের সাথে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের মতবিনিময়  ভোটকক্ষে লাইভ ও সাক্ষাৎকারে নিষেধাজ্ঞা, গণমাধ্যমকর্মীদের জন্য কড়া নির্দেশনা ইসির ধানের শীষে ভোট দিয়ে জনকল্যাণে কাজ করার সুযোগ দিন : কাজী আলাউদ্দীন

দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান-মুহাদ্দিস রবিউল বাশার

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ, হিন্দু সমাবেশ ও নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেছেন।

সকালে তিনি মৌতলা বাসস্ট্যান্ড ও রায়পুর বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি ভোটারদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

বিকেলে চাম্পাফুল ইউনিয়নের শ্মশানঘাটায় হিন্দু সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে চাম্পাফুল ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহাদ্দিস রবিউল বাশার। বক্তব্যে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সবাইকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, অতীতে জামায়াতে ইসলামী সরকারের দুটি মন্ত্রণালয় পরিচালনা করলেও কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। সংসদে যাওয়ার সুযোগ পেলে সাতক্ষীরাকে বৈষম্যমুক্ত করে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে।

সন্ধ্যায় নলতা ইউনিয়নের কাশিবাটি টাইগার ক্লাব সংলগ্ন বাজারে গণসংযোগ করেন তিনি। পরে ইছাপুরে অনুষ্ঠিত হিন্দু সমাবেশেও অংশগ্রহণ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা শুরা ও কর্মপরিষদের সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আব্দুল গফফার, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি জুবায়ের হোসেন ও সেক্রেটারি নাজমুল হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফসহ স্থানীয় নেতৃবৃন্দ। জনসভা ও গণসংযোগে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ২০ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় : সময় সূর্যাস্ত : সময়

দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান-মুহাদ্দিস রবিউল বাশার

আপডেট সময় : ০৮:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬