কালিগঞ্জ প্রেসক্লাব-এর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ ইশারাত আলী :
সাতক্ষীরার কালিগঞ্জে কালিগঞ্জ প্রেসক্লাব-এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ১০ রমজান বিকাল ৪টায় প্রেসক্লাব প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে তিন শতাধিক রোজাদার অংশগ্রহণ করেন।
কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও ইফতার কমিটির আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু এবং জাতীয় পার্টি (বিজিবি) কালিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শেখ হোসাইন আহমেদ গোলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, জাতীয় পার্টি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাপ্পি, সাংবাদিক ফোরাম কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ড. মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী ও সুধীজন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টুসহ অনেকে।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য হাফেজ মাওলানা আব্দুল গফুর।
ইফতার কমিটির সদস্যবৃন্দ ও মেহমানদার ক্যাটারিং সার্ভিসের সার্বিক ব্যবস্থাপনায় অতিথিদের মাঝে ইফতার সামগ্রী পরিবেশন করা হয়।









