1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে নদী রক্ষা প্রকল্পের কাজে অনিয়ম : ১৫ লক্ষ টাকার বাঁশ-খুঁটির বাঁধ যেন বালির বাঁধ! কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত: ‘নারীদের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে হবে’-ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে তেলের কৃত্রিম সংকটের অপচেষ্টা, কঠোর অবস্থানে প্রশাসন সীমান্তে কুর্দি গোষ্ঠী পিছু হটেছে, হামলার পরও সচল কমান্ড সেন্টার-ইরানের নিরাপত্তা কার্যকারিতা নিয়ে অনুসন্ধান কালিগঞ্জে অবৈধ ক্লিনিকে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা আন্তর্জাতিক জলসীমায় টর্পেডো হামলা:ইরানি যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় বিশ্ব রাজনীতিতে তীব্র উত্তেজনা ইরান-এর বিরুদ্ধে প্রহারের তীব্রতা বাড়াল আমেরিকা, যুদ্ধ পরিস্থিতি ঘিরে বাড়ছে উত্তেজনা ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হলে চাপে পড়তে পারে ইসরায়েল শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: দুবাইয়ে মার্কিন কনস্যুলেটে ইরানের ড্রোন হামলা

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত: ‘নারীদের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে হবে’-ইউএনও তানিয়া আক্তার

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইশারাত আলী :

“প্রাচীনকালের মতো নারীদের আর ঘরে বসে থাকা সম্ভব নয়। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী; তারা কর্মক্ষম হলে তবেই সংসার ও সমাজে বড় ভূমিকা রাখতে পারবে। নারীর ক্ষমতায়নেই এগিয়ে যাবে আগামী দিনের বাংলাদেশ।”

আজ রবিবার (৮ মার্চ) সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী কন্যার অধিকার-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে এবং ডিএমসি ক্লাবের মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে-অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, আইসিটি অফিসার হেমেন্দ্র নাথ মণ্ডল, পরিসংখ্যান অফিসার শ্মশান কুমার মন্ডল

বক্তারা তাদের আলোচনায় নারীর ক্ষমতায়ন, মানসম্মত শিক্ষা এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজের সকল স্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা পাবে, যা দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।

আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক জমকালো ‘নারী উদ্যোক্তা উন্নয়ন মেলা’র উদ্বোধন করা হয়। মেলায় স্থানীয় নারী উদ্যোক্তারা তাদের উৎপাদিত হস্তশিল্প, পোশাক ও দেশীয় তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করেন। অতিথিরা মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং নারীদের সৃজনশীলতার প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে নারী দিবসের সংহতি প্রকাশ করেন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে
    • How Is My Site?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ০৯ মার্চ ২০২৬
    ফজরসময়
    জোহরসময়
    আসরসময়
    মাগরিবসময়
    ইশাসময়
    সূর্যোদয় : সময় সূর্যাস্ত : সময়

    কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত: ‘নারীদের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে হবে’-ইউএনও তানিয়া আক্তার

    আপডেট সময় : ০৯:০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬