1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
পশ্চিমবঙ্গের বিধানসভা দুই দফায় ভোট : মোদীর ১৮ হাজার কোটি বনাম মমতার ডিএ-ভাতা কার্ডে সরগরম বাংলা দেবহাটায় বিএনপির ইফতার মাহফিলে মিলোনমেলা সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল কালিগঞ্জে অবৈধ তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ আরও ৫ সিটিতে বিএনপির প্রশাসক: প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল ও সম্প্রীতির মিলনমেলা কালিগঞ্জের মৌতলায় মাদকসহ যুবক আটক, আলামত ‘মোটরসাইকেল’ গায়েব! স্পিকারের শূন্য চেয়ারে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদ: নজিরবিহীন উদ্বোধনের অপেক্ষায় বাংলাদেশ পাওনা ১৫ লাখ টাকা আত্মসাতের ফন্দি: কালিগঞ্জে জিম পোল্ট্রি ফিড পরিচালকের সংবাদ সম্মেলন, কালিগঞ্জে নদী রক্ষা প্রকল্পের কাজে অনিয়ম : ১৫ লক্ষ টাকার বাঁশ-খুঁটির বাঁধ যেন বালির বাঁধ!

দল করলে আগে জেল—এখন বহিষ্কার, কালিগঞ্জে ফুটবল প্রতীকের উত্থানে আতঙ্কিত বিএনপি!

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
রাজনীতির চিত্র বদলে গেছে। আগে দল করলে জেলে যেতে হতো, আর এখন দল করলে দল থেকেই বহিষ্কার হতে হয়। সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে এই বাস্তবতা নগ্নভাবে উন্মোচিত হয়েছে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডাঃ শহিদুল আলমের নির্বাচনী জনসভায়।

জনসভা থেকে বক্তারা অভিযোগ করে বলেন, জনসমর্থনহীন প্রার্থী টিকিয়ে রাখতে বিএনপি এখন দমন-পীড়নের রাজনীতিতে নেমেছে। মাঠে ফুটবল প্রতীকের জোয়ার ঠেকাতে একের পর এক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। এ পর্যন্ত সাতক্ষীরা জেলায় প্রায় দুই শতাধিক বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, যা দলটির অভ্যন্তরীণ ভাঙনকেই প্রকাশ করছে।
ফুটবল প্রতীক মানেই সাধারণ মানুষের বিদ্রোহ
বক্তারা বলেন, ফুটবল কোনো দলীয় মার্কা নয়-এটি গরিব, শ্রমজীবী ও বঞ্চিত মানুষের প্রতীক। এই প্রতীককে কেন্দ্র করেই মানুষ রাস্তায় নেমেছে, মাঠে নেমেছে। ফুটবলের জনপ্রিয়তা যত বাড়ছে, ততই বিরোধী শিবিরে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। বহিষ্কার, হুমকি, চাপ-সবই সেই আতঙ্কের বহিঃপ্রকাশ।
জনগণই ডাঃ শহিদুল আলমকে প্রার্থী করেছে
বক্তারা বলেন, ডাঃ শহিদুল আলম কোনো হঠাৎ রাজনীতিক নন। প্রায় তিন দশক ধরে তিনি বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে চাকরি ছেড়েছেন, জেল-জুলুম সহ্য করেছেন। অথচ সেই দলই আজ তাকে ছুঁড়ে ফেলে জনসমর্থনহীন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে।

ফলে দল নয়-জনগণই তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে। এটাই এই নির্বাচনের সবচেয়ে বড় রাজনৈতিক বার্তা।
নিশ্চিত পরাজয়ের ভয়েই বহিষ্কারের খড়গ
জনসভা থেকে সরাসরি অভিযোগ উঠে আসে-কাজী আলাউদ্দিনের নির্দেশ ও সুপারিশেই এই বহিষ্কার অভিযান।

বক্তারা বলেন, “ভোটের মাঠে হার নিশ্চিত বলেই এখন কলমের জোরে রাজনীতি চলছে।” তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বহিষ্কারের তালিকা যত লম্বা হবে, ফুটবলের বাক্সে ভোট তত ভারী হবে।
মিথ্যা উন্নয়নের কৃতিত্ব দখলের অভিযোগ
অনুষ্ঠানের প্রধান বক্তা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন বলেন, কাজী আলাউদ্দিন মিথ্যার আশ্রয় নিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন।
তিনি বলেন, কালিগঞ্জের কাকশিয়ালী ব্রিজ তৎকালীন বিএনপির যোগাযোগমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমেদের মাধ্যমে উদ্বোধন হলেও এখন সেটির কৃতিত্ব নিজের বলে চালিয়ে দেওয়া হচ্ছে। একইভাবে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়ার অলীক প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে।

সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে খোলা হুঁশিয়ারি
নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা আজিজুর রহমান বলেন, “বিএনপির নাম ব্যবহার করে কেউ সন্ত্রাস, চাঁদাবাজি করলে শক্ত হাতে দমন করা হবে। সাধারণ মানুষের জানমালের প্রশ্নে কোনো আপস নেই।”
উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান বলেন, “আমরা দল নয় মানুষ দেখেছি। একজন ভালো মানুষকে সামনে রেখেই ফুটবল প্রতীক নিয়ে মাঠে নেমেছি।”

‘জান্নাতের টিকিট’ রাজনীতির বিরুদ্ধে সতর্কবার্তা
জনসভায় বক্তারা একটি ইসলামী দলকে কটাক্ষ করে বলেন, জান্নাতের টিকিট বিক্রির গল্প শুনিয়ে যারা শ্রমজীবী নারীদের মর্যাদা দিতে জানে না, তাদের রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করবে। এ ধরনের ভণ্ডামি থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
কালিগঞ্জে স্পষ্ট বার্তা: লড়াই দল বনাম জনগণ
বক্তারা বলেন, এই নির্বাচন দল বনাম দল নয়—এটি জনগণ বনাম চাপিয়ে দেওয়া রাজনীতির লড়াই। কালিগঞ্জ-আশাশুনির মানুষ এবার ফুটবল প্রতীকের মাধ্যমেই সেই জবাব দিতে প্রস্তুত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় রতনপুর ইউনিয়নের কদমতলা ফুটবল মাঠে অনুষ্ঠিত এই জনসভায় সভাপতিত্ব করেন রতনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শিহাব উদ্দিন এবং সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাবেক সভাপতি আব্দুস সেলিম।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৪৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ২৩৯ বার পড়া হয়েছে
    • How Is My Site?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ১৬ মার্চ ২০২৬
    ফজরসময়
    জোহরসময়
    আসরসময়
    মাগরিবসময়
    ইশাসময়
    সূর্যোদয় : সময় সূর্যাস্ত : সময়

    দল করলে আগে জেল—এখন বহিষ্কার, কালিগঞ্জে ফুটবল প্রতীকের উত্থানে আতঙ্কিত বিএনপি!

    আপডেট সময় : ০৯:৪৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬