1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
স্পিকারের শূন্য চেয়ারে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদ: নজিরবিহীন উদ্বোধনের অপেক্ষায় বাংলাদেশ পাওনা ১৫ লাখ টাকা আত্মসাতের ফন্দি: কালিগঞ্জে জিম পোল্ট্রি ফিড পরিচালকের সংবাদ সম্মেলন, কালিগঞ্জে নদী রক্ষা প্রকল্পের কাজে অনিয়ম : ১৫ লক্ষ টাকার বাঁশ-খুঁটির বাঁধ যেন বালির বাঁধ! কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত: ‘নারীদের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে হবে’-ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে তেলের কৃত্রিম সংকটের অপচেষ্টা, কঠোর অবস্থানে প্রশাসন সীমান্তে কুর্দি গোষ্ঠী পিছু হটেছে, হামলার পরও সচল কমান্ড সেন্টার-ইরানের নিরাপত্তা কার্যকারিতা নিয়ে অনুসন্ধান কালিগঞ্জে অবৈধ ক্লিনিকে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা আন্তর্জাতিক জলসীমায় টর্পেডো হামলা:ইরানি যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় বিশ্ব রাজনীতিতে তীব্র উত্তেজনা ইরান-এর বিরুদ্ধে প্রহারের তীব্রতা বাড়াল আমেরিকা, যুদ্ধ পরিস্থিতি ঘিরে বাড়ছে উত্তেজনা ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হলে চাপে পড়তে পারে ইসরায়েল

কালিগঞ্জে দুই সন্তানের জননী বিষপানে আত্মহত্যা

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে দুই সন্তানের জননী রহস্যজনকভাবে বিষ পান করে আত্মহত্যা করেছেন। নিহত নারীর নাম মনিরা খাতুন (৩২)। তিনি কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের প্রবাসী আখতারুজ্জামান টিটুর স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতের স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি বাড়িতে আসেন। পারিবারিক কলহের জের ধরে রবিবার (২১ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে মনিরা খাতুন বিষ পান করেন। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করার চেষ্টা করলেও তিনি মারা যান। সংবাদ পেয়ে কালিগঞ্জ থানার এসআই মো. মহিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে সোমবার (২২ ডিসেম্বর) মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে কালিগঞ্জ থানার এসআই মো. মহিবুল্লাহ জানান, ময়নাতদন্ত শেষে সুরতহাল ও তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় সোমবার (২২ ডিসেম্বর) একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৪৭/২৫।
ময়নাতদন্ত শেষে সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গ থেকে নিহতের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:১৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ৫৪৭ বার পড়া হয়েছে
    • How Is My Site?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
    ফজরসময়
    জোহরসময়
    আসরসময়
    মাগরিবসময়
    ইশাসময়
    সূর্যোদয় : সময় সূর্যাস্ত : সময়

    কালিগঞ্জে দুই সন্তানের জননী বিষপানে আত্মহত্যা

    আপডেট সময় : ০৭:১৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫