1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
স্পিকারের শূন্য চেয়ারে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদ: নজিরবিহীন উদ্বোধনের অপেক্ষায় বাংলাদেশ পাওনা ১৫ লাখ টাকা আত্মসাতের ফন্দি: কালিগঞ্জে জিম পোল্ট্রি ফিড পরিচালকের সংবাদ সম্মেলন, কালিগঞ্জে নদী রক্ষা প্রকল্পের কাজে অনিয়ম : ১৫ লক্ষ টাকার বাঁশ-খুঁটির বাঁধ যেন বালির বাঁধ! কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত: ‘নারীদের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে হবে’-ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে তেলের কৃত্রিম সংকটের অপচেষ্টা, কঠোর অবস্থানে প্রশাসন সীমান্তে কুর্দি গোষ্ঠী পিছু হটেছে, হামলার পরও সচল কমান্ড সেন্টার-ইরানের নিরাপত্তা কার্যকারিতা নিয়ে অনুসন্ধান কালিগঞ্জে অবৈধ ক্লিনিকে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা আন্তর্জাতিক জলসীমায় টর্পেডো হামলা:ইরানি যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় বিশ্ব রাজনীতিতে তীব্র উত্তেজনা ইরান-এর বিরুদ্ধে প্রহারের তীব্রতা বাড়াল আমেরিকা, যুদ্ধ পরিস্থিতি ঘিরে বাড়ছে উত্তেজনা ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হলে চাপে পড়তে পারে ইসরায়েল

কালিগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

শিমুল হোসেন
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিমুল হোসেন, কালিগঞ্জ

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল তিনি বলেন, “সরকারি ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে মানুষ এখন ঘরে বসেই জমির খাজনা পরিশোধসহ নানা ধরনের ভূমি সেবা পাচ্ছেন।তবে সাধারণ জনগণকে আরও সচেতন ও অংশগ্রহণমূলক করে তুলতে এ ধরনের মেলার গুরুত্ব অপরিসীম। আমাদের লক্ষ্য—ভূমি সংক্রান্ত সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো.জুয়েল হোসেন, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন,কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কাওছার তুহিন,বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান এবং সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাড. জাফরুল্লাহ ইব্রাহিম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা জি.এম নুরুল ইসলাম, শেখ মোকাররম হোসেন, মোঃ জালাল উদ্দিন আহমেদ, মোশারফ হোসেন, জিএম ফয়েজ আহমেদ,সুধীর কৃষ্ণ,মোঃ আব্দুর রহমান,মোঃ রেজাউল ইসলাম প্রমূখ। উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক,সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও গুণীজনেরা।মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৮ টি স্টলে সাধারণ জনগণের জন্য ভূমি উন্নয়ন কর প্রদান,জমির খতিয়ান, নামজারি, মৌজা ম্যাপ ও সার্ভে সংক্রান্ত সেবা প্রদান করা হবে। এ সেবা মেলা আগামী তিন দিনব্যাপী চলবে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৩৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ৭১০ বার পড়া হয়েছে
    • How Is My Site?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
    ফজরসময়
    জোহরসময়
    আসরসময়
    মাগরিবসময়
    ইশাসময়
    সূর্যোদয় : সময় সূর্যাস্ত : সময়

    কালিগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

    আপডেট সময় : ১১:৩৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫