1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
পশ্চিমবঙ্গের বিধানসভা দুই দফায় ভোট : মোদীর ১৮ হাজার কোটি বনাম মমতার ডিএ-ভাতা কার্ডে সরগরম বাংলা দেবহাটায় বিএনপির ইফতার মাহফিলে মিলোনমেলা সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল কালিগঞ্জে অবৈধ তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ আরও ৫ সিটিতে বিএনপির প্রশাসক: প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল ও সম্প্রীতির মিলনমেলা কালিগঞ্জের মৌতলায় মাদকসহ যুবক আটক, আলামত ‘মোটরসাইকেল’ গায়েব! স্পিকারের শূন্য চেয়ারে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদ: নজিরবিহীন উদ্বোধনের অপেক্ষায় বাংলাদেশ পাওনা ১৫ লাখ টাকা আত্মসাতের ফন্দি: কালিগঞ্জে জিম পোল্ট্রি ফিড পরিচালকের সংবাদ সম্মেলন, কালিগঞ্জে নদী রক্ষা প্রকল্পের কাজে অনিয়ম : ১৫ লক্ষ টাকার বাঁশ-খুঁটির বাঁধ যেন বালির বাঁধ!

কালিগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত

মোঃ ইশারাত আলী
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইশারাত আলী :

সাতক্ষীরার কালিগঞ্জে বিশ্বব্যাপী আয়োজিত গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২৫ জলবায়ু ন্যায়বিচারের দাবিতে উজ্জীবিত হয়ে কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ শহীদ মিনার চত্বরে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে জলবায়ু যোদ্ধারা জীবাশ্ম জ্বালানির জন্য অর্থায়ন বন্ধ এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বিনিয়োগ বৃদ্ধির দাবি জানান। তারা বলেন, সবার জন্য সবুজ, ন্যায্য ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে জীবাশ্ম জ্বালানি থেকে বিনিয়োগ সরিয়ে নবায়নযোগ্য শক্তিতে স্থানান্তর করা এখন সময়ের দাবি।

অংশগ্রহণকারীরা আরও জানান, বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় এবার আর ব্যর্থতার জায়গা নেই। বিশ্বনেতাদের উদ্দেশে তারা বলেন—ফাঁকা প্রতিশ্রুতি নয়, সুনির্দিষ্ট ন্যায়বিচার-কেন্দ্রিক পদক্ষেপ গ্রহণ ও বৃহত্তর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। উন্নত দেশগুলোকে তাদের দায়িত্ববোধ আরও জোরদার করতে হবে।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর ব্রাজিলের বেলেম শহরে শুরু হয়েছে জাতিসংঘের ৩০তম জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩০। দুই সপ্তাহব্যাপী এই সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ১৫০টি দেশ অংশ নিয়েছে। এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অর্থায়নে উন্নত দেশগুলোর দায়িত্বশীলতা নিশ্চিত করাই মূল আলোচ্য বিষয় হিসেবে গুরুত্ব পেয়েছে।

এ বিষয়ে আয়োজক সংস্থা সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার প‌রিচালক ফরহাদ রেজা জানায়, স্থানীয় পর্যায়ে তরুণদের এই আন্দোলন ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা বহন করে, যা বৈশ্বিক পরিবেশ আন্দোলনের সঙ্গে একাত্মতার প্রতীক।

এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইশারাত আলী ও এস এম আহাম্মদ উল্লাহ বাচ্চু, সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী রুবিয়া খাতুন একাউন্টেন্ট জাফর সাদিক সহ আরো অনেকে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৪৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ৯৭৫ বার পড়া হয়েছে
    • How Is My Site?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
    ফজরসময়
    জোহরসময়
    আসরসময়
    মাগরিবসময়
    ইশাসময়
    সূর্যোদয় : সময় সূর্যাস্ত : সময়

    কালিগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত

    আপডেট সময় : ০৫:৪৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫