স্টাফ রিপোর্টার
কালিগঞ্জের বিষ্ণুপুরে অভিযান চালিয়ে বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হক এবং ইউনিয়ন যুবলীগের সদস্য ও ইউপি সদস্য গোলাম রব্বানীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার বাঁশতলা মৎস্যসেট এলাকা থেকে নুরুল হককে গ্রেফতার করা হয়। একই দিন সন্ধ্যায় উপজেলার চাঁচাই মাঠ এলাকা থেকে গোলাম রব্বানীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত নুরুল হক বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
অন্যদিকে, গোলাম রব্বানী কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। তিনি চাঁচাই গ্রামের আকবর আলী মোড়লের ছেলে। পাশাপাশি তিনি বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের অন্যতম সদস্য হিসেবে পরিচিত। ২০১৫ সালে উপজেলা যুবলীগের সভাপতি এস এম আনোয়ারুল কবীর লিটু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের যৌথ স্বাক্ষরে গঠিত বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির ১৪ নম্বর সদস্য ছিলেন তিনি।