কালিগঞ্জ প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জের ফুলতলা মোড়ে চলছে রাস্তা নির্মাণ ও ড্রেন তৈরির কাজ। উন্নয়নকাজে স্বস্তির আশা থাকলেও সেখানে নতুন করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারীরা।

অভিযোগ উঠেছে, পথচারীদের চলাচলের নির্ধারিত জায়গা দখল করে রেখেছে ইঞ্জিনচালিত ভ্যান, ভ্যান ও ইজিবাইক। ফলে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের।

স্থানীয়দের দাবি, নির্মাণকাজ চলাকালে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা জরুরি।

তাই জনদুর্ভোগ কমাতে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।