কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অভিযান উদ্বোধন করা হয়।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান শাহিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খান আবুল বাশার, সহকারী শিক্ষিকা কনিকা সরকার, সহকারী শিক্ষক তুহিন হুদা, ক্রীড়া শিক্ষক রওশনারা খানমসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী।

অভিযান উদ্বোধনের পর ইউএনও তানিয়া আক্তার বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীদের একটি ক্লাস নেন। পরে তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।