কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন মোছা. জাহিদা খাতুন। গত পাঁচ মাস ধরে রোগের সঙ্গে লড়াই করছেন তিনি। এরই মধ্যে তিনটি কেমোথেরাপি শেষ হলেও আর্থিক অনটনের কারণে বাকি চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। সুস্থ হয়ে বেঁচে থাকার জন্য এখন সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা চাইছেন এই নারী।
জাহিদা খাতুন কৃষ্ণনগর ইউনিয়নের বাসিন্দা প্রয়াত আশরাফ উদ্দিন তরফদারের স্ত্রী। বর্তমানে তার ছেলে মিজানুর রহমান মায়ের চিকিৎসা খরচ চালাচ্ছে।
পরিবার সূত্রে জানা গেছে, রোগ ধরা পড়ার পর থেকে এ পর্যন্ত তিনটি কেমোথেরাপিসহ চিকিৎসায় প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। চিকিৎসা সম্পূর্ণ করতে আরও প্রায় দুই লাখ টাকার প্রয়োজন। কিন্তু এই বিপুল অর্থ জোগাড় করার সামর্থ্য পরিবারটির নেই। একদিকে রোগের যন্ত্রণা, অন্যদিকে অর্থের অভাব-সব মিলিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে কাটছে তাঁর দিন।
এ অবস্থায় জাহিদা খাতুনের সুচিকিৎসা নিশ্চিত করতে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি এবং দেশ-বিদেশের সহৃদয় মানুষের কাছে আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছে তাঁর পরিবার।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সবাই এগিয়ে এলে জাহিদা খাতুনের চিকিৎসার পথ কিছুটা সহজ হতে পারে। সামান্য সহযোগিতাও এই কঠিন লড়াইয়ে তাঁর জন্য বড় অবলম্বন হয়ে উঠতে পারে। তাই অসহায় এই নারীর পাশে দাঁড়াতে সবার প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।
সহায়তা পাঠানোর মাধ্যম
- ব্যাংক: জাহিদা খাতুন, সোনালী ব্যাংক, কালিগঞ্জ শাখা, সাতক্ষীরা
- হিসাব নম্বর: ২৮০৯২০১০৪৮৪২০
- বিকাশ ও নগদ: ছেলে মিজানুর রহমান : ০১৯১১৮২৮৫২০