ফজলুল হক :

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির বিশেষ সাধারণ সভা, নতুন কমিটি গঠন এবং সদস্যদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি অডিটোরিয়ামে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্র নাথ মণ্ডল, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন এবং জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আলহাজ আব্দুর রব, পল্টু বাসার, আলহাজ আব্দুল সবুর, হাফেজ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আসিফ, ব্যবসায়ী মশিউর রহমান, সাবরিনা সুলতানা, সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান মনির ও শাফায়েত হোসেন। এ সময় সাংবাদিক জাহাঙ্গীর আলম, ফজলুল হক, তাপস কুমার ঘোষ, ইশারাত আলীসহ সমিতির সর্বস্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে কালিগঞ্জ উপজেলায় মোট ১৩৫টি ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট রয়েছে। সভা শেষে সদস্যদের পরিচিতি পর্ব সম্পন্ন হয় এবং উপস্থিত প্রত্যেক সদস্যের হাতে একটি করে ফলজ বৃক্ষের চারা ও সদস্য পরিচিতি কার্ড তুলে দেওয়া হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সমিতির গঠনতন্ত্রের ৯ নম্বর ধারা গ্রহণ করা হয় এবং আগামী দুই বছরের জন্য সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। একই সাথে সমিতির আওতাভুক্তির বাইরে থাকা অন্যান্য প্ল্যান্ট মালিকদের অতিদ্রুত তালিকাভুক্ত করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তারা খাওয়ার পানির গুণগত মান ও বিশুদ্ধতা বজায় রাখা, নির্ধারিত মূল্যে পানি বিক্রি এবং পারস্পরিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ব্যবসা পরিচালনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সাধারণ মানুষের কাছে নিরাপদ ও মানসম্মত পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব প্ল্যান্ট মালিককে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান অতিথিবৃন্দ।