সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. শেখ আলাউদ্দিন সোহেল তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনলাইন পোর্টাল ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সম্প্রতি এক লিখিত প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক এবং উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল তাঁকে পরিকল্পিতভাবে জড়িয়ে তাঁর সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
প্রতিবাদলিপিতে শেখ আলাউদ্দিন সোহেল উল্লেখ করেন, সংবাদে যে সমস্ত তথ্য উপস্থাপন করা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার বিন্দুমাত্র মিল নেই। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও কল্পনাপ্রসূত বক্তব্যের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে, যা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী। এর মাধ্যমে তাঁকে সমাজে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
তিনি এ ধরনের ভিত্তিহীন সংবাদ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেন, এ ধরনের অপপ্রচার কেবল একজন ব্যক্তির সম্মানহানিই ঘটায় না, বরং সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে।
সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। পাশাপাশি, কোনো ব্যক্তি বা মহল যদি ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও ভুয়া তথ্য ছড়িয়ে থাকে, তবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি।