ডাঃ গোলাম মোস্তফা :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশলিয়া হাটে বৈধ বিক্রয় পাসের আড়ালে চুরি হওয়া বাইসাইকেল বিক্রির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, উপজেলার দুদলি গ্রামের মৃত নূর আলী মোল্লার ছেলে আব্দুস সামাদ নামের এক ব্যক্তি প্রকৃত মালিকের চুরি যাওয়া সাইকেলটি ভুয়া তথ্যে হাটের রশিদ কেটে আবার সেই মালিকের কাছেই বিক্রি করেন। পরবর্তীতে চুরির বিষয়টি জানাজানি হলে স্থানীয় সালিশে ঘটনার সত্যতা প্রমাণিত হয় এবং সাইকেল ও টাকা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর কুশলিয়া হাটে লাল রঙের একটি ‘হারকিউলেস ক্যাপ্টেন’ বাইসাইকেল ৬,৭০০ টাকায় বিক্রি করা হয়। হাটের রশিদে বিক্রেতা হিসেবে আব্দুস সামাদ এবং ক্রেতা হিসেবে বসন্তপুর গ্রামের মো: জোহর আলীর ছেলে মো: মহিত হোসেনের নাম লিপিবদ্ধ করা হয়। তবে সাইকেলটি হস্তান্তরের পর ক্রেতা মহিত হোসেন বুঝতে পারেন যে, এটি আসলে কিছুদিন আগে চুরি হয়ে যাওয়া তাঁর নিজেরই বাইসাইকেল। অর্থাৎ, সাইকেল বিক্রেতা আব্দুস সামাদ নিজেই চুরির সাথে জড়িত ছিলেন এবং সুকৌশলে প্রকৃত মালিকের কাছেই সেটি পুনরায় বিক্রি করেন। যে সাইকেলটি আরও ১৫দিন আগে চুরি হয়।
এই অভিনব চুরির ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং অভিযুক্তের আসল রূপ উন্মোচিত হয়। পরবর্তীতে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি নিয়ে কুশলিয়া হাটে একটি সালিশি বৈঠকের আয়োজন করেন। এসময় সাইকেল চোর আব্দুস সামাদ বলেন আমার সময় দিলে চুরির সাথে জড়িত বাবুকে হাজির করবো। পরে যখন তিনি কুশলিয়া জোড়া আমতলায় পুনরায় সালিশে চুরির ঘটনার হয় তখন তিনি উপস্থিত নেতাদের হস্তক্ষেপে চুরি হওয়া সাইকেলটি প্রকৃত মালিককে ফেরত দেন এবং বিক্রির জন্য নেওয়া ৬,৭০০ টাকাও ফেরৎ দেন। সাথে সাথে হাট কমিটি চোর আব্দুস সামাদকে ৬,৭০০ টাকা জরিমানা ধার্য্য করেন।
সামাদ বিভিন্ন সময় সাইকেল চুরির ঘটনায় বার বার গ্রেফতার হয়েছে। কিছুদিন আগেও নলতায় সাইকেল চুরি করতে গিয়ে গণপিটুনির স্বিকার হয়।
সাইকেল চুরির সাথে আর কারা জড়িত জিঙ্ঘেস করা হলে আব্দুস সামাদ বলেন আমি যদি মুল হোতাদের নাম বলি তাহলে আমার জীবনের নিরাপত্তা পাবোনা বা এলাকায় থাকতে পারবোনা। শালিশ বৈঠকে কুশলিয়া হাট কমিটির কাজী হুমায়ন কবির ডাবলু সহ কুশলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বর আব্দুল গফফার, মনিরুল ইসলাম পুটে, মাওলানা আবু সাঈদ, ডাঃ গোলাম মোস্তফা সহ স্থানীয় দুই শতাধিক গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।