সাতক্ষীরার কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অবসরপ্রাপ্ত) শ.ম মমতাজুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল এবং তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন। রোববার বাদ আসর উপজেলার শ্রীকলা গ্রামে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
শ.ম মমতাজুর রহমান ২০২৬ সালের মার্চ মাসে রোকেয়া মনসুর মহিলা কলেজ থেকে সফলতার সাথে অবসর গ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি একজন সদালাপী, আদর্শবান ও শিক্ষার্থীদের অত্যন্ত প্রিয় শিক্ষক হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছিলেন।
তাঁর ইন্তেকালে কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কলেজের গভর্নিং বডি, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।