সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক সংবর্ধনা দিয়েছে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টারের লেকভিউয়ের পদ্মা হলে এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

অনুষ্ঠানে বক্তারা সাতক্ষীরার নাগরিক অধিকার, অবকাঠামোগত উন্নয়ন, জনকল্যাণ এবং জেলার সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জেলার মানুষের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধি, প্রশাসন ও নাগরিক সমাজের মধ্যে কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

সংবর্ধিত অতিথি হাবিবুল ইসলাম হাবিব তার বক্তব্যে সাতক্ষীরার উন্নয়ন ও নাগরিকদের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জেলার মানুষের সমস্যা ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, সমাজসেবক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।