সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা বাজারে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান এই অভিযান পরিচালনা করেন। আয়কর (টিআইএন), ট্রেড ও ড্রাগ লাইসেন্স নবায়ন না করা এবং অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্টার সংরক্ষণ না করার অভিযোগে এ্যাপোলো ফার্মেসি, শেখ ফার্মেসি, নলতা ফার্মেসী ও রিফাত ভেটেরিনারি মেডিকেল ফার্মেসিসহ মোট পাঁচটি প্রতিষ্ঠান অনিয়মের অভিযোগে মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সাতক্ষীরা জেলা ড্রাগ কর্মকর্তা এবং কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে উপস্থিত ছিলেন। কালিগঞ্জ থানার পুলিশ দলের সহযোগিতায় জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।