নিজস্ব প্রতিবেদক, কালিগঞ্জ:
শনিবার (০৪ জুলাই) বিকাল ৩টায় কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাঃ রবিউল বাশার। এছাড়া অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়াসীম উদ্দীন।
উক্ত কর্মসূচির মূল লক্ষ্য হলো খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন বিভিন্ন (উফশী ও হাইব্রিড) জাতের শাকসবজির উৎপাদন বৃদ্ধি করা। এই কর্মসূচির আওতায় স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় বীজ ও সার বিতরণ করা হয়।