সোলায়মান মামুন, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জিয়া পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ পাড় ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে অধ্যক্ষ মোঃ অলিউল ইসলামকে সভাপতি, মোঃ নুরুজ্জামান পাড়কে সাধারণ সম্পাদক এবং এম হাফিজুর রহমান শিমুলকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে রয়েছেন-সহ-সভাপতি মোঃ গোলাম ফারুক, মোঃ জেহের আলী, প্রভাষক আওছাফুর রহমান, মোঃ খালিদ বিন আজিজ হিটলার, মোঃ হাবিবুর রহমান হবি, মারুফ মুন্নুন দোলন ও মহিউদ্দীন গাজী। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল হাকিম পলাশ। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম ও শেখ হাবিবুল্লাহ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে শফিকুল ইসলাম টোকন, প্রভাষক আমিনুর রহমান ও জিএম জাহিদুর রহমান জাহিদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, সহ-দপ্তর সম্পাদক হামিদুল ইসলাম, প্রচার সম্পাদক আলমগীর হোসেন মোড়ল, সহ-প্রচার সম্পাদক শাহাদাৎ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, সহ-অর্থ বিষয়ক সম্পাদক গাজী জাহাঙ্গীর কবীর, সাহিত্য বিষয়ক সম্পাদক অধ্যক্ষ রবিউল ইসলাম, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক এস এম আহম্মদ উল্যাহ বাচ্ছু, সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ শাহিন কবীর, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ শেখ গোলাম মোস্তফা, ক্রীড়া সম্পাদক মাষ্টার রফিকুল ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ঢালী, মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক রীনা পারভীন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মিসেস সুফিয়া ইসলাম এবং শিক্ষা বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম। এছাড়াও কমিটিতে ১৭ জন নির্বাহী সদস্য রাখা হয়েছে।

অনুমোদপত্র সূত্রে জানা গেছে, আগামী দুই বছর মেয়াদী এই নতুন কমিটিকে দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালন, উপজেলার ১২টি ইউনিয়ন কমিটি গঠন এবং সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সাথে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অদ্য হতে কালিগঞ্জ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিগত সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।