প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ৮:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৭:২০ পি.এম
ফ্যাসিস্ট আমলের সব সার নিয়োগ ডিলার বাতিল
বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল করেছে সরকার। তাদের পরিবর্তে খুব দ্রুতই নতু ডিলার নিয়োগ দেওয়া হবে। আজ বৃহস্পতিবার সংসদ লবিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
এ সময় তিনি আরও জানান, দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে দশ সদস্যের কমিটি করা হয়েছে। এতে সরকারি দল থেকে থেকে পাঁচ জন এবং বিরোধী দল থেকে পাঁচ জন সদস্য রাখা হবে। কমিটির নেতৃত্বে থাকবেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিরোধী দলীয় নেতার প্রস্তাবকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে বক্তব্য রাখেন। পরে সংসদে সর্ব সম্মতক্রমে এ প্রস্তাব পাস হয়।
Copyright © 2026 satkhiranews24.com. All rights reserved.