কালিগঞ্জ প্রতিনিধি:
দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক ইনকিলাব-এর ৪০তম বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে আলোচনা সভা, কেক কাটা, প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে কালিগঞ্জ প্রেসক্লাব হলরুমে ইনকিলাবের উপজেলা সংবাদদাতা এম. হাফিজুর রহমান শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান। প্রধান আলোচক ছিলেন প্রাবন্ধিক অধ্যাপক গাজী আজিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ইনকিলাবের জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা এস. এম. মমতাজ হোসেন মন্টুসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন।
বক্তারা ইনকিলাবের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করে বলেন, বিগত ৪০ বছর ধরে পত্রিকাটি গণমানুষের মুখপত্র হিসেবে কাজ করছে। আলোচনা শেষে কেক কাটা, প্রীতি ফুটবল ম্যাচ এবং খুলনা বেতারের শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।